somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরফ মাখন

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরফ-মাখন খাইতেছিলাম, প্রায় শেষ হইয়া গিয়াছে। এমন সময় একটা ছোকরা আসিয়া বেগার ধরিল, সে বরফ-মাখন খাইবে। আজকালকার ছোকরা-গন বড় বিরক্ত করিয়া বেড়ায়, তাহাদের জ্বালায় একটু শান্তিমত খাইতেও পারা যায় না।

আমার খাওয়া প্রায় শেষ হইয়া গিয়াছে, বিধায় ছোকরাকে বিদায় করিলাম। ছোকরা পাশেই বসিয়া পড়িল, বসার কি কারণ থাকিতে পারে তাহা বুঝিয়া উঠার আগেই আমার মুঠোফোন বাজিয়া উঠিল।পুরাতন বন্ধু আমাকে স্মরণ করিয়াছে।
বরফ-মাখনের এর কৌটা ফেলিয়া, বন্ধুর সাথে আলাপে মগ্ন হইলাম, এবং আর চোখে লক্ষ্য করিতে লাগিলাম ছোকরা কি করে।

ছোকরা খালি কৌটা লইয়া সে অতি সাবধানের সহিত প্রস্থান করিল, এবং সে এমন ভাবে প্রস্থান করিয়াছে যেন তাহাকে কেউ দেখিতে পায় নাই। আমার ছোট মাথায় বোধগম্য হইল-না যে, ইহা লইয়া তাহার কি কাজ রহিয়াছে।

আমিও কম যাই না, দূরে থাকিয়া তাহাকে লক্ষ্য করিতেছি, সে কিছু দূরে যাইয়া একটা গাছের নিচে বসিয়া পড়িল এবং খালি কৌটা চাটিয়া-পুটিয়া খাইতে লাগিলো। ইহা দেখিয়া আমি বরই মর্মাহত হইলাম, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ জীব ক্ষুধা নিবারণ করার লাগিয়া এই সকল কাজ আমি মানিয়া লইতে পারিলাম না। নিজেকে অপরাধী মনে হইতে লাগিলো। একটা বরফ-মাখনের কৌটা কিনিয়া ছোকরার হাতে ধরাইয়া দিয়া, অতি দ্রুত প্রস্থান করিলাম, ছোকরার চোখের দিকে তাকানোর মত ক্ষমতা আমার ছিল না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×