১৯৭১ সালের ইতিহাস সম্পর্কিত একটা ব্যাপার আমাকে বেশ কিছু দিন ধরে খোঁচাচ্ছিল।
আমাদের দেশের স্কুলের ইতিহাসের বইতে ১৯৭১ সাল সম্পর্কে যা লিখা আছেঃ
"১৯৭১ সালের ২৫শে মার্চের রাত্রে পাকিস্তানী হানাদাররা এদেশের নিরীহ, নিরস্ত্র মানুষের উপর ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ন'মাস নির্বিচারে হত্যা্যজ্ঞ, লুন্ঠন ও ধর্ষন চালায়। শহীদ হয় এদেশের ত্রিশ লাখ মানুষ আর দু' লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারায়। নিকৃষ্টতম নিদর্শন তারা দেখিয়ে যায় ১৪ ডিসেম্বরে। এদেশকে চিরতরে পঙ্গু করে দেয়ার উদ্দেশ্য তারা এদেশের
অসংখ্যক বুদ্ধিজীবিদের হত্যা করে। অবশেষে ১৬ ডিসেম্বরে নব্বই হাজার পাক হানাদার যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পন করে এবং এদেশ শত্রুমুক্ত হয়।"
আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করে। খুব।
পাকিস্তানের স্কুলের ইতিহাসের বইতে ১৯৭১ সাল সম্পর্কে কি লিখা আছে ???
যা লিখা থাকতে পারেঃ
"১৯৭১ সালের ২৫শে মার্চের রাত্রে এদেশের সোনার ছেলেরা পূর্ব পাকিস্তানকে শত্রুমুক্ত করতে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ন'মাস তারা নিজেদের জীবনের ঝুঁকি সত্ত্বেও যুদ্ধ চালায়। শহীদ হয় পশ্চিম পাকিস্তানের হাজার হাজার সেনা। ১৪ই ডিসেম্বরে সেনারা পূর্ব পাকিস্তানের কিছু বুদ্ধিজীবিদের সাথে সমঝোতার মাধ্যমে যুদ্ধের অবসান করতে চেয়েছিল। কিন্তু সোনার সেনারা সেখানে ব্যর্থ হয়। অবশেষে নিরুপায় হয়ে ১৬ ডিসেম্বরে দেশের নব্বই হাজার সোনার ছেলেরা অতি দর্পে সসম্মানে দেশে ফেরত চলে আসে।"
বিঃদ্রঃ মালালার প্রতি আমার একটাই অনুরোধ - "আমরা বিলাই না বান্দর তা জানানোর দরকার নেই। তুমি পড়াশোনায় মন দাও, বেশি করে নিজেদের ইতিহাসের বই পড়। হাজার হোক সেখানে তোমাদের সাহসী সোনার সেনাদের কথা লিখা আছে। আমাদের মত বিলাইদের নিয়ে তোমার চিন্তা করতে হবে না।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




