somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের জামা

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
"বাজান, কাইলকা ঈদ। তুমি না কইছিলা এই ঈদে নতুন জামা কিন্যা দিবা। দিবা না?" মতিনের আকুতি ভরা কন্ঠে জিজ্ঞেসা।
"হ বাজান। কিন্যা দিমু।" ছেলেকে আশ্বস্ত করে বেরিয়ে পড়ল জয়নাল।

রাত ১১টা। সারা দিন কঠোর পরিশ্রম করেও মাত্র শ'দুয়েক টাকা পেল জয়নাল। মালিক বলেছিল আজকে বেশী করে কাজ করলে টাকা বাড়িয়ে দেবে। কিন্তু কাজ শেষে তাকে খুঁজেই পাওয়া গেল না। বউ বাচ্চাকে নিয়ে নাকি মার্কেটিংয়ে গেছেন। কি আর করা। ঐ টাকা দিয়ে বাজারে গিয়ে ছেলের জন্য পছন্দ করে লাল রঙের একটা শার্ট কিনল। মতিনের আবার লাল জামার খুব শখ।

"বাজান লও। তোমার জন্যি লাল জামা আনছি। কাইল গায়ে দিও।" ঘরে ঢুকেই মতিনকে শার্টটা দিল জয়নাল। মতিন এত রাত পর্যন্ত জেগে ছিল বাবার অপেক্ষায়। নতুন শার্ট পেয়ে খুশিতে বাবাকে জড়িয়ে ধরল মতিন। ছেলের খুশি দেখে মতিনের মায়েরও মনটা ভরে গেল। কিছুক্ষন বাদেই মতিনের মা জয়নালের দিকে তাকিয়ে একটু ইতিস্ততঃ করতে লাগল।

"আতপ চাইল আনো নাই?" শঙ্কিত হয়ে জিজ্ঞেস করল মতিনের মা। "কাইল খাইবা কি?"
"পোলার লাইগা একটা ঈদে নাহয় ডাইল ভাতই খাইলাম। দেখ পোলাডা কত খুশি হইছে।" স্নেহার্দ্র কন্ঠে বলল জয়নাল। ছেলের আনন্দ দেখে মতিনের মার মলিন মুখে আবারো হাসি ফুটে উঠল।

২।
ফজল মিয়া আস্তে করে নাজুক দরজাটা খুলে ভিতরে ঢুকল। দূরের এক মসজিদ থেকে ফজরের আযানের সুর শোনা যাচ্ছে। ফজল মিয়া চেয়ে দেখল তার ছেলেটা মাদুর পেতে খালি গায়ে ঘুমিয়ে আছে। দুগালে শুকিয়ে যাওয়া অশ্রুজলের দাগ। অনেকদিন ধরে একটা নতুন জামার জন্য বায়না করছিল ছেলেটা। বোধহয় ঈদের নতুন জামার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ফজল আস্তে করে নতুন শার্টটা ছেলের মাথার কাছে রেখে আবার বাইরে বেরিয়ে গেল।



৩।
মতিনের সকাল সকাল ঘুম ভেঙ্গে গেল। ঘুম ভেঙ্গেই খুশি খুশি লাগছে তার। গত কয়েক ঈদে সে নামাজ পড়তে পারেনি নতুন জামা না থাকায়। সবাই নতুম জামা কাপড় পড়ে আসত কিন্তু সে পড়তে পারত না। খুবি লজ্জা লাগত। তবে এবারের কথা ভিন্ন। বাবাকে ধাক্কা দিয়ে বলল,"বাজান উঠো। নামাজ পড়বা না? নামাজ শুরু হইয়া যাইব তো।" নতুন জামাটা নেবার জন্য বালিশের পাশে তাকাল মতিন। ঐখানে জামাটা নেই। মা অন্য কোনখানে রেখেছে ভেবে পুরো ঘর খুঁজল। হঠাৎ বুকটা ধ্বক করে উঠল তার। দেখল বেড়ার দরজাটা একপাশে বড় করে কাটা। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে কেঁদে উঠে বলল, "বাজান! চোরে আমার লাল জামা নিয়া গেছে!"


(এটা শুধুমাত্র একটা গল্প হলেও এরকম হাজারো মতিন আছে শহরজুড়ে। কারো কারো ঈদ পার হয়ে আরেক ঈদ চলে আসে তবুও নতুন জামার বায়না পূরন করতে পারে না অসহায় দিনমজুর বাবা-মা। কেউ কেউ ঈদের আগের রাতটা দু'গালে অশ্রুজলের ছাপ ফেলে ঘুমিয়ে ঘুমিয়ে নতুন জামার স্বপ্ন দেখে। আপনাদের কি সেই মুন্নী আর মানসুরের কথা মনে আছে? এইতো ২০১২রই তো ঘটনা। ঈদের জামা কিনে দিতে না পেরে ১০ বছরের মেয়ে মুন্নী আর ৫ বছরের ছেলে মানসুরকে নদীতে ফেলে দিয়েছিলেন তাদের হতদরিদ্র বাবা। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করছিলেন।

কত খরচই না আমরা করি নিজেদের জন্য। আমরা কি পারি না এরকম দু'একটা শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলতে? অনেকজনকে না পারি, সামর্থ্য অনুযায়ী দু'একজন শিশুর ঈদকে আনন্দময় করে তুলতে কি পারি না আমরা প্রত্যেকে? একটা ঈদে একটু বাড়তি খরচ নাহয় নাইবা করলাম। এভাবে আমরা সবাই যদি আমাদের সামর্থ্য অনুসারে চেষ্টা করি তাহলে শহরের অনেক শিশুর নিরানন্দের ঈদটা একেবারেই বদলে যেতে পারে। তখন দেখবেন নিজের জন্য হাজার টাকায় কেনা জামা নয়, ঐ পথশিশুর জন্য শ'টাকায় কেনা ছোট্ট একটা লাল শার্টই আপনাকে দিতে পারে ঈদের আসল খুশি।)
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×