প্রচন্ড তাপদাহে ভালো নেই চিড়িয়াখানার প্রাণীকূল । বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে একমাত্র চিড়িয়াখানা রয়েছে শ্রীমঙ্গলে । বন্যপ্রাণী ও পরিবেশবিদ সিতেশ দেবের এই মিনি চিড়িয়াখানায় বিরল প্রজাতির বহু পশু পাখি রয়েছে। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে এ চিড়িয়াখানায় প্রাণীরা কাহিল হয়ে পড়েছে। তাদের জন্য কিছক্ষন পর পর পানি পরিবর্তন করেও কোন ফল হচ্ছেনা। বিশেষ করে লজ্জাবতি বানর , ধনেশ পাখি, হিমালয়ান পাম্প (সিভিট), গন্ধগোকোল, ভাল্লুক, হনুমান, হরিনসহ বিরল প্রজাতির প্রানীরা গরমে খুব বেশী কাতরাচ্ছে। সুর্যের তাপ বাড়ার সাথে সাথে তারা ঝিমিয়ে পড়ে। এমনকি গরমে অসহ্য হয়ে তারা স্বাভাবিক খাবার খেতে পর্যন্ত ভুলে গেছে। এখানকার গরমে শুধু পরিবেশবিদ সিতেশ দেবের চিড়িয়াখানাই আচঁ লাগেনি। এর আগে প্রচন্ড রোদে চা গাছ পর্যন্ত পুড়ে গেছে। শ্রীমঙ্গলে যেমন ঠান্ডা বেশী তেমনই গরম ও বৃষ্টিও বেশী হয়। পরিবেশ ও প্রাণী সংরক্ষনবিদ সিতেশ রঞ্জন দেব বলেছেন, প্রচন্ড গরম চিড়িয়াখানায় প্রাণীদের মারাত্বক ক্ষতিকর । তিনি বলেন, মায়া হরিন কিছু খেলেও এখন স্বাভাবিক খাবার নিচ্ছেনা। এমনকি রেফ্রিজারেটর থেকে ঠান্ডা পানি দেয়া হলেও তা পান করছে না। এদিকে সিতেশ দেবের মিনি চিড়িয়াখানায় সরজমিনে গিয়ে দেখা গেছে আগের মত প্রানীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য নেই। কেমন যেন মন মরা হয়ে রয়েছে। তাদের দু’চোখ যেন কি খুঁজছিল। আর এ অবস্থা চিড়িয়াখানার প্রায় দেড়শ প্রাণীর মধ্যেই বিরাজমান ছিল।
আলোচিত ব্লগ
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:
২৮ জুন... ...বাকিটুকু পড়ুন
ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন
সৌর বিদুৎ।

আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন
এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন
২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।