কপালিক তাঁর অন্তর্গত দায়বোধ থেকে তিনি লিখে চলেছেন। মানুষ ও মানবতা, প্রকৃতি ও প্রেমের চিরায়ত ঘটনাবলী যখন তাঁর ভেতরকার জগতকে আন্দোলিত ও প্রতিবাদী করে তখন তিনি নিরবে নিভৃতে লিখেন ব্লগে। তিনি নিজের মধ্যেই ডুবে থাকতে স্বাচ্ছন্দবোধ করেন । তারপর দীর্ঘ সময় নিরবে চলে যায় তাঁর সৃষ্টির আনন্দ স্রোতে। এখন তিনি প্রকাশ্যেই সৃষ্টি ও সুন্দরের পূজারী। নিজের সৃষ্টিময় ব্যঞ্জনা পৌছে দিতে চান সবার মাঝে, সবার প্রাণে। তিনি বেঁচে থাকতে চান তাঁর লেখনীতে। আর তারই ফসল হিসেবে ব্লগে লিখে যাচ্ছেন অবিরত।
প্রকাশ হচ্ছে বিকাশের সাধারণ নিয়ম। প্রকাশের সেই কর্মই পালন করে সৃষ্টিশীল মানুষেরা। আমরাও চাই একজন সৃষ্টিশীল মানুষকে আলোকিত করতে। তাঁর লেখা নান্দনিক দাবি মেটাচ্ছে কিনা- সেটা বড় কথা নয়- তিনি যে সাধারণের সংগ্রাম, বুদ্ধির মুক্তি ও হৃদয় পথের যাত্রী, সেখানেই তাঁর গৌরব।
তিনি নিজেকে সমর্পণ করতে চান সৃষ্টিশীলতার কাছে। তিনি একান্তভাবে ভালোবাসেন স্বদেশ, জনগণ, ইতিহাস-ঐতিহ্য ও ব্লগারসহ সকলকে।তিনি মানুষের জন্যে যে সংগ্রাম আর আবেগের চাষ করে চলেছেন- সেখানে তাঁর লেখা সাহিত্যমূল্য লাভ করবে। তিনি আপন মনে পাখির মতো এক মানুষ রতনের জন্যে ছন্দে ছন্দে রচনা করে যাবেন। তাহলেই সার্থক হবে তাঁর লেখা।
কপালিক এর লেখা আপনাদের কাছে কেমন লাগে? তার লেখায় আর কি সংযোজন করা প্রয়োজন? তা শুনতে চাই আপনাদের কাছ থেকেই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






