আজকের দিনটা কেমন কাটলও বলতে পারবোনা। তবে রাতের ভাগটা অসাধারণ। আমার রুমে উত্তরের জানালা থাকায় শীতের হিমেল হাওয়া সারা শরীর দিয়ে শুষে নিই। আর এই ঠাণ্ডার সাথে যদি চাঁদের আলো যোগ হয় তাহলে আমার জন্য মণিকাঞ্চন যোগ হল বলা চলে। ঘরের বাতি নিভানো ছিল। জানালার কবাট খুলে দুধের সাথে হাল্কা করে কাল রঙ মিশিয়ে সাজানো প্রকৃতি মুগ্ধ চোখে দেখতে থাকলাম। ঠাণ্ডা বাতাস কাঁপন ধরিয়ে সুখ সুখ ভাব জাগালো শরীরে। প্রকৃতির সবচেয়ে মুগ্ধকর দৃশ্যগুলো আমাকে অস্থির করে তুলছে। ইচ্ছা হচ্ছে এখন একটা চাদর জড়িয়ে রাস্তায় নেমে পড়ি। হাঁটতে হাঁটতে যাওয়া হবে অসীমে। আমাকে কি যেন হাতছানি দিয়ে ডাকে মনে হয় এই সময়। নিজেকে সামলাতে পারিনা, মাঝে মাঝে অদ্ভুত সুন্দর পরিবেশ আমাকে বিচিত্র অবস্থায় ফেলে দেয়। অনেক সময় কি মনে করে কেঁদে ফেলি। কত যে সুখ তখন, বোঝানো যাবেনা। "শরীর ভাঙ্গা কান্না" কথাটা তখন খাটে। ঠাণ্ডা বাতাস বুকে টেনে নিলে আরও টানতে ইচ্ছা করে। নিজেকে একা দেখি এই অপার্থিব সৌন্দর্যের মাঝে। যখন আমি চোখ বন্ধ করে ভাবতে থাকি আমি চোখ খুললেই চারিদিকে দেখব সবুজ বিস্তীর্ণ মাঠে দাঁড়িয়ে আমি,মাঠের চারেপাশে ঘন কালো জঙ্গল, সেই মুহূর্তে আর কোন অনুভুতি কাজ করেনা। আমি তাকিয়ে রই শুধু, অনুভব করি চাঁদের আলো আর হিমেল বাতাসের মিতালি। আলোয় উদ্ভাসিত আমার চারপাশ। এরপর আর কিছু জানিনা। আমি নিজে স্থির দাঁড়িয়ে থাকি, যেন নিষ্প্রাণ মূর্তি।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।