আঁধারে মৃদু কম্পন, হিমেল বাতাস বয়ে যায় চুপচাপ, নিস্তব্ধ আকাশ আর নিচে জমাট কালোর মাঝে অসম ভূতল। অনিমেষ অসীমের পানে চেয়ে থেকে অন্তহীনতায় সীমা খুঁজে বেড়ায় কোন এক সময়। ধরা যায় না। হাত বাড়িয়ে এক মুঠো আঁধার ধরে রাখি, শেষে আঁধারেই হাত হাড়িয়ে ফেলি। চোরের মত এক পায়ে দুই পায়ে হেটে চলা, হঠাৎ বন্ধ হয় হাঁটা, বসে পরি, দেখি পায়ের কাছে আছড়ে পড়েছে উন্মত্ত ঢেউ কিন্তু শব্দ নেই, যেন অনুভূতির প্রকাশ থাকেনা। বাতাসের বেগ বৃদ্ধি পায় সময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে বাতাসও হালকা করে দিতে পারে অনেক কিছু। হাত ছাড়িয়ে নিজেকে ছেড়ে দিই তবে কোন সমাধান নেই, এক মেঝে একবার ধুলে সব ময়লা যায় না। কালিমা যেন কোথাও কোথাও লেগে থাকে। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে যখন পেঁচার কর্কশ ডাক কানে আসে, তখন বুক কাঁপে, কেন কাঁপে, ভয়ে নাকি অন্যকিছুর আভাস দেয়। আজ না কাল কখন ধরা পরবো। অজানা আশঙ্কায় অনিশ্চয়তায়। পাপে পাপে পাপ বেড়ে পাপিত হয়ে ভাবলেশহীনতা স্রষ্টাকে কতক্ষণ চুপ করিয়ে রাখে। সব কিছুর শেষ আছে, যেমন আছে শুরু, মাঝে আছে বহতা। মাঝেরটা এড়ানো যায় নাকি, তার দায়িত্ব বর্তাবেই। কোথাও ফুল ফুটবে কোথাও ঝরবে যেন কোথাও হাসবে তুমি কোথাও অশ্রুজলে ভাসবে। একই মনে পাপে পুণ্যে সহবাস এড়ানো যায় না। দিনগুলো এভাবেই যাবে অর্থহীন, কাল অর্থ তৈরিতে আর একদিন নিজেই অর্থ হয়ে গেল। এরপর চাক্রিক প্রক্রিয়া।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।