somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্দির পরিচিতি- ৩, আদিনাথ মন্দির- মহেষখালী- চট্টগ্রাম

২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোককাহিনী অনুসারে শিবের সাথে স্থানীয় জমিদার হাজী নুর মোহাম্মদ শিকদারের সম্পর্ক গড়ে উঠে একটি গাভির মাধ্যমে। শিকদার সাহেবের একটি দুগ্ধবতী গাভী ছিল। গাভীটি কিছুতেই বাড়িতে দুধ দিত না। দুধ না দেওয়ার কারণ অনুসন্ধান করে তিনি জানতে পারেন যে, গাভীটি প্রতিদিন পাহাড়ের গভীর জঙ্গলের অভ্যন্তরে একটি পাথরের উপর দাঁড়ালে স্বতঃস্ফুর্তভাবে সাফেদ দুধে পাথরটি স্নাত হয়। এ কাজ থেকে গাভীকে বিরত রাখতে শিকদার সাহেব রশি দিয়ে দুধের জন্য গাভীকে বেঁধে রাখেন। কিন্তু শিকদার সাহেবকে ব্যর্থ করে দিয়ে রশি ছিঁড়ে গাভীটি নির্দিষ্ট স্থানে গিয়ে পাথরটিকে সফেদ দুধে স্নাত করতে থাকে। এভঅবে তিনি গাভীকে ওঠার করণীয় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হন এবং স্বপ্নে মন্দির প্রতিষ্ঠার জন্য আদিষ্ট হন। স্বপ্নাদেশ পেয়ে শিকদার সাহেব একশত একর জমি দান করেন এবং একজন সৎ ব্রাহ্মন দ্বারা কাঁচা ঘরের মন্দির প্রতিষ্ঠা করেন। সে মন্দিরটি এখন আর নেই। এর পাশেই বর্তমান মন্দির নির্মিত হয়। এর কিছু দিন পর শিকদার সাহেব পুনরায় স্বপ্নে আদিনাথের পাশে অষ্টভূজা মন্দির প্রতিষ্ঠা করার জন্য আদিষ্ট হন।

শিবের শক্তি অষ্টভূজা মুর্তটি নেপাল থেকে আনতে হবে। এক নাগা সন্যাসীর সহায়তায় নেপাল থেকে পাথরের অষ্টভূজা দূর্গা মূর্তি আনয়ন করে আদিনাথ মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে।মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে মহেশখালীর জমিদার হাজী নূর মোহাম্মদ শিকদার তিনি রামুর জমিদার প্রভাবতী দেবী এবং নেপালের রাজার পৃষ্টপোষকতায় ও আর্থিক সহযোগিতায় মন্দিরটি নির্মাণ করেন। কথিত লোককাহিনী অনুসারে কিংবদন্তীর দ্বীপ মহেশখালিতে শিবের আগমন ঘটে ত্রেতা যুগে। রাম-রাবণ যুদ্ধের সময় শিবের কৃপা লাভের জন্য রাবণ টমনাক পর্বতে শিবকে আনতে যান। দেব তাদের অনুরোধে শিব রাবণকে শর্ত দেন যে, বিরতিহীনভাবে নিয়ে যেতে পারলে শিব লংকায় যেতে রাজী আছেন। শর্ত মেনে নিয়ে রাবণ শিবকে কাঁধে করে নিয়ে যাত্রা শুরু করেন। পথিমধ্যে রাবণের প্রস্রাবের বেগ পেলে মৈনাক পাহাড়ে যাত্রা বিরতি এবং শর্ত ভঙ্গের কারণে শিব মৈনাক পাহাড়ে থেকে যান। সুপ্রাচীন ধর্মগ্রন্থ রামায়ণের সুন্দরাকাণ্ডের প্রথম সর্গের ৮৭তম শ্লোক তস্মিন প্লবগশার্দ্ধলে প্লবমানে হণুমতি, ইক্ষাকুকুল মানাথী চিন্তায়ামাস সাগর, এ রামায়ণে সমুদ্রের মধ্যে টমনাক পর্বতের অবস্থানের কথা বলা হয়েছে। লোক কাহিনী অনুসারে আদিনাথ মন্দিরে অবস্থিত পাহাড়ের নাম টমনাক। টমনাক শব্দটি পরিবর্তিত হয়ে মৈনাক-মইসখাল-মইশখালী শব্দে পরিণত হয়েছে বলে অনুমিত হয়। শিবের অবর নাম মহেশ। সে হিসেবে মহেশখালী নামে ধারণা লোক মুখে শোনা যায়। তবে প্রথম ধারণার শব্দগুলোর প্রচলন বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে দেখা যায়।


কক্সবাজার জেলার মহেশখালী থানায় অবস্থিত এই শ্রী শ্রী আদিনাত মন্দির বিশ্বের হিন্দু সম্প্রদায়ের নিকট অন্যতম তীর্থস্থান। তাহা শাস্ত্রীয মতে কলিযুগের মহাতীর্থ নামে খ্যাত। চট্টগ্রাম জেলা জজ আদালতের সিভিল স্যুট নং -০১-১৯১১ ইং মূলে ১৯৪৫ সালে ১৫৮৬/এফ সিভিল রুলে মহামান্য হাইকোর্ট প্রণীত স্কীম মোতাবেক গঠিত সীতাকুন্ড স্রাইন কমিটি আদিনাথ মন্দিরের সার্বিক দায়িত্ব পালন করে আসছেন।
আদিনাথ মন্দিরে প্রতিদিন প্রধান পুরোহিত দৈনন্দিন পূজা অর্চ্চণা করেন এছাড়াও শিবচতুর্দশীতে বিশেষ পুজা ও উৎসব অনুষ্ঠিত হয়।

মন্দিরের কিছু ছবিঃ
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×