
তুমি বলতে, আমি নাকি সম্পূর্ণ অচেনা কেউ-
তবুও বললে সেদিন কত কি কথা!
দীর্ঘ আখের খেতের ভিতর জমানো নিরবতা
আর দু’জনের হৃদয়ের উপচে পড়া ঢেউ
আঁছড়ে পড়ছিল তখনো কথার উপরে
তোমার সেদিনের গা ছুঁয়ে-
তাই আমি আজও ঝরে পড়ি দিগন্তে,
সেই পাখিটার চোখের জলে ধুয়ে
আজও মূঢ়তার অন্ধকারের গন্ধে
স্থির পায়ে ভাসি সময় চুঁয়ে চুঁয়ে!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





