
তোমায় আমি দেখেছিলাম তাই
বুকের মাঝে তোমার গন্ধ পাই,
তোমার নামের শব্দে ভিজে ভিজে
হারিয়ে গেছি নিজের ভিতর নিজে-
তবুও আমি তোমার জন্যে খুঁজি
ভুলে যাওয়া কোন গানের সুর
তোমার ভীষণ জ্বরের কারণ বুঝি
কেন তুমি রয়েছ এত দূর!
কেন তুমি ভাবলে এত কিছু,
কান্না পাওয়া কন্ঠে কেন হাসি?
তোমার জন্য হতেই পারি নীচু
কারণ শুধু- তোমায় ভালবাসি।।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





