নির্মম সত্যের কুঠারাঘাতে ছিন্ন স্বপ্নমালা,
রাতের কোমল জগতে সন্দিঘ্ন নয় তবুও
পূর্বেকার বুকচেরা ভোর আর উষ্ণতাও
আজ মনে হয় অনন্ত পথের জ্বালা।
আজ এতটাই দুঃখবাদী আমি আর যমুনা
দুজনেই যেন দু’জনের জগতে নমুনা।
প্রেম নয়, প্রেমহীনতাও নয় ক্ষোভ সেসব
আলোকের এক প্রশ্নবোধ, সংবিধিবদ্ধ উৎসব।
তবুও ক্লান্তির পর পূর্ণতার বদ্বীপে জেগে
সাগরে ও মেঘে শব্দে প্রদীপ এঁকে-
আমরাতো এক শিল্পীর হাতে এসে
আকাশ হয়েছি ভালোবাসা ভালোবেসে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





