somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের সাথে আমি নিজেই কথা বলি

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবকিছু বিক্ষিপ্ত মনে হচ্ছে। আমার মনটাকে যদি কোন কিছুর সাথে তুলনা করতে হয়, তবে তা এখন একটি মরুভূমির সাথে তুলনীয়। যেখানে বালু ছাড়া আর কিছু গোচরীভূত হয় না। যেখানে একটি কাল্পনিক বৃক্ষ খোঁজা আবশ্যক। কিছুটা ছায়ার আশায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার গন্তব্যহীন পথ চলা আরম্ভ করা যায়। আমার এই অবস্থার জন্য কেউ দায়ী নয়। যে মহান সত্ত্বা আমাকে নিয়ন্ত্রণ করছেন তাকে দায় দেওয়াটা যৌক্তিক মনে করি না। কারণ ব্যাপারটা আমার অনুভূতির বাইরে। যা অনুভব করি, যদি তার ভিত্তিতে চিন্তা করি তবে দায়টা যায় আমার পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতির উপর। সেক্ষেত্রে আমি এ্যাকশনে থাকবো না। আমি থাকব রিএ্যাকশনে। লাটাইবিহীন ঘুড়ি যেমন লাটাইহীনিতার শোকে ম্রিয়মাণ, ঠিক তেমন আমি আমার লাটাই থেকে বিচ্ছিন্ন হয়েছি। সেক্ষেত্রে আমার লাটাই কোথায় সেই প্রশ্ন আসে। কিংবা আমি যদি ইঁদূর হই, যাকে বিড়ালে তাড়া করছে, তবে বিড়ালটা কে?

হয়তো কিছুক্ষণ পর আমার এই মনের অবস্থা বদলে যাবে। আমি কোন কিছুর সাথে সংযোগ স্থাপন করতে পারবো এবং আমার মনের বর্তমান অবস্থার কিছুটা পরিবর্তন হবে। মন বড় অদ্ভুত জিনিস। তাকে দিয়ে যে কোন কিছু করিয়ে নেয়া যায়। শরীর দিয়ে যা করানো যায় না। মন দিয়ে তা হরহামেশাই করানো যায়। আমি একট চিঠি লিখতে পারি সেই অজানা বিচ্ছিন্নতা অথবা বিক্ষিপ্ততার কারণ অনুসন্ধানে। চিঠিটি কাকে লেখা যায়? হয়তো আমার মাকে। কিংবা আমার প্রিয়তমাকে। কিংবা আমার কোন বন্ধুকে। তাতে মন কিছুটা শান্ত হতে পারে।

প্রিয়তমা,

তোমার জন্য একটি পৃথিবী গড়তে চেয়েছিলাম অমার মনের গোপনে। অথচ তুমিই ছিলে আমার পৃথিবী। তোমার জন্য ইতিহাস স্থাপন করতে চেয়েছিলাম এখানে, একাকী নিভৃতে। অথচ তুমিই ছিলে আমার ইতিহাস। তিমির বিদারী আলো মুঠোয় পুরে চমকে দিতে চেয়েছিলাম তোমায়। অথচ তুমিই ছিলে আমার আলো। আমি কোন দিন তোমার নাগাল পাইনি এই যাপিত জীবনের মোহনায়। অথচ তুমি নাকি নাগালেই থাকো চিরদিন। দূরত্বে বেঁধেছ তুমি জীবনের এই পঙ্কিলতা। যমুনায় ডুবে যাওয়াই ছিল আমার অভিলাষ। অথচ তুমিই আমার পাপ ও পঙ্কিলতা। একটি নাম দিতে চেয়েছিলাম এই সময়ের যে সময়ে আমি উঠে দঁড়াই, গলে যাই একা অথচ তুমি আমার অতীত-বর্তমান-ভবিষ্যৎ। আমি তোমার থেকে বিচ্ছিন্ন হতে গিয়ে কত কি করে যাচ্ছি অহর্নিশ অন্ধকারে। অথচ তুমি ছাড়া কোথাও কেউ নেই।

ইতি তোমার
প্রেমিক

চিঠিটি কাজ করছে আমার মস্তিষ্কের কুঠুরিগুলো সংযুক্ত করতে। আমার বিশ্বাস ও ভালবাসা প্রকাশ করে আমি কিছুটা দায় মুক্তির আস্বাদ খুঁজে পেতে চাইছি। কিন্তু ইতিপূর্বে এই প্রক্রিয়া কাজে আসেনি। এবারও আসবে বলে মনে হচ্ছে না। কাজেই চিঠিটি ছিঁড়ে বা পুড়িয়ে আমার কিছুটা ঘুমানো উচিৎ। কিন্তু সমস্যা হলো আমার ঘুম আসছে না। ইনসমনিয়ার প্রতিও আমার ভালবাসা আছে। নতুবা তা আমাকে পেয়ে বসত না। তাহলে কি করা যায়? কি করলে একটু শান্তি পাওয়া যায়? হয়তো ধর্মে-কর্মে মন দেওয়া উচিৎ। কিন্তু আমার মনে আজ পর্যন্ত কোন ধার্মিক ব্যক্তি দাগ কেটে যেতে পারে নি। তবে আমি ধর্মে বিশ্বাসী। সে বিশ্বাস আমাকে মুক্তি দিতে পারেনি। তার প্রধান কারণ হতে পারে আমার অক্ষমতা বা অযোগ্যতা।

আর একটি কাজ করা যায়, ফেসবুকে পছন্দের মানুষের এ্যালবাম দেখা যায়। একটি একটি করে ছবি দেখে তার চুলচেরা বিশ্লেষণ করে, পুলক অনুভব করা যায়। কিন্তু সেই পুলক ক্ষণিকের। এটা আমার অর্থ উপার্জনে সহায়ক না। পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন ছাড়া আর কোন কাজে সময় পার করাটাকে অপচয় মনে করে। আমি একটি সুন্দর মুহূর্ত কাটানোর জন্য সাইকেলে করে মাইলের পর মাইল ভ্রমণ করতে পারি। তারা সেটা করবে না। সেজন্যই আমার কাছে পর্যাপ্ত অর্থ নেই। না থাক। কিন্তু আমার মধ্যে গান ও গায়কীর প্রশংসা করার মতো একটি মন আছে। সে মনটিকে ব্যবহার করতে চাই এখন। সম্ভবত এটাই এখন করব আমি। আগেও এমনই করেছি। কিন্তু সেটাও এই মুহূর্তে আমাকে আকর্ষণ করছে না। আমার আসলে কারও সাথে কথা বলা দরকার। কিন্তু কার সাথে কথা বলবো আমি? আমারতো কথা বলার মতো কোন আপন মানুষ নেই।


সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×