somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শূন্যতার সাথে বসবাস (অণুগল্প)

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাইকেল দেখছে তার নর্তকীকে। না দেখে উপায় নাই। নর্তকী এমনভাবে নাচছে, যেন সৌরজগৎ কাঁপছে ত্রাসে। বুকের ভেতর ঢিব ঢিব করে, চোখে নেশা লাগে, ভয় লাগে। তবুও মাইকেল তাকে দেখছে অপলক। নর্তকীর কোমড়ের দোলায় যেন ভূমিকম্প হচ্ছে। তার হাসিতে যেন মাইকেলের বুকে বাঁশি বেজে চলছে। তার বিচিত্র ইশারায় মন দিশাহারা হয়। মাইকেল তাকে দেখছে একা ঘরে। সংগোপনে। বাইরে চলছে কুকুরের কড়া পাহারা। নর্তকীরও নেই কোন তাড়া। রাত এখনো যুবতী। কত কি হবে আজ রাতে! নর্তকীর পিঠে হাত বুলায় মাইকেল। গানের তালে তালে সে মাতাল আজ। মাঝে মাঝে ঠোঁটটাকে বাঁকিয়ে শিস দিচ্ছে এলোমেলোভাবে। হঠাৎ মাইকেলের ঘুম ভেঙে গেল। সে স্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠে তার খুব ক্লান্ত লাগছে। গতকাল সে একটা নির্জন জায়গার খোঁজে অনেক দূর হেঁটে এখানে একটা বট গাছে নীচে এসে বসে এবং বেখেয়ালে সেখানেই ঘুমিয়ে পড়ে। চারিদিক জনমানব শূন্য। মাইকেল বারবার মনে করার চেষ্টা করে স্বপ্নে দেখা নর্তকীর চেহারা। মনে পড়েছে তার। মেয়েটার নাম মাধুরী। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তার সহপাঠী ছিল। মাইকেল ছিল পুরো দস্তুর একজন কবি। সে লেখাপড়া করতো খুব সামান্য। মাধুরী তাকে ভালবাসতো। তার লেখাপড়ার ব্যাপারে মাধুরী অনেক হেল্প করতো। কিন্তু মাইকেলের কোন কিছু নিয়েই অত মাথা ব্যথা ছিল না। তাই তাদের সম্পর্কটা খুব বেশি এগোয় নি। মাইকেল ক্লাস না করে বিভিন্নভাবে সময় নষ্ট করতো। এবং একসময় লেখাপড়া বাদ দিয়ে নিরুদ্দেশ যাত্রা শুরু করে। বাহ্যিকভাবে দেখলে তাকে এখন পাগল মনে হয়। কেউ কেউ দয়া করে তাকে কিছু খেতে দেয়। না দিলেও ক্ষতি নেই। সে এখন ক্ষুধাকে দমন করতে শিখে গেছে। ৩/৪ দিন না খেয়ে থাকলেও অতটা সমস্যা হয় না তার। তার কিছু গোপন জায়গা আছে সেখানে গিয়ে দিনের পর দিন ধ্যান করে মাইকেল। আজ তার অভুক্ত থাকার ৩য় দিন চলে। এ অবস্থা নিয়ে সে কবিতা লিখবে। লেখাটা থাকবে তার মাথায়। তার লেখার জন্য আর কোন কাগজ কলমের আর দরকার হয় না।

হে নর্তকী মম, তুমি মোর প্রাণসম
তুমি মধু-মক্ষিকাসম চিরতার রস
তোমায় করলে পান, হয় অবসান
মোর আত্মার সকল কু-রিপুর টান।

দেখতে তোমার নাচ সদা চোখ বুজি
তোমার রসের নদীর উৎস খুঁজি
যখন দেখি তোমার নদীতে প্লাবন
বুকে আসে অবাধ্য সিংহের সাহস।

মাইকেল আধো ঘুমে মগ্ন হয়ে কবিতা রচনা করছিল। কোথা থেকে কখন একটা রাজহাঁস তার পাশে এসে বসেছে, সে দেখেনি। রাজহাঁসটাকে খুঁজতে এক বৃদ্ধা সেখানে হাজির হয়েছে। বৃদ্ধা তার চুল-দাড়ির জট দখে তাকে সিদ্ধপুরুষ ভাবে। সিজদায় লুটিয়ে পড়ে বৃদ্ধা। মাইকেল বৃদ্ধার ঘন নিশ্বাস আর কান্নার আওয়াজ শুনে কিছুটা বিরক্ত হয়ে ধ্যান ভঙ্গ করে। চোখ খুলে দেখে এক বৃদ্ধা তাকে সিজদা করছে।

তুমি মাথা তোল হে অপ্রিয় সত্যবাদিনী
তোমার জন্য খোলা মোর সদর দরজাখানি
তুমি কি চাও এই অক্ষম পাগলের কাছে
এই মন মস্তিষ্ক চায় উত্তর হে মোর অভিমানী।

বৃদ্ধা উঠে দাঁড়ায় আর তার রাজহাঁসটাকে তাকে দিয়ে দেয় এবং বলে, "আপনি আমার এই সামান্য উপহার গ্রহণ করুন, এই আমার চাওয়া।"

বৃদ্ধা চলে যেতে থাকলে মাইকেল তাকে পেছন থেকে ডাক দেয়, "মাধুরী........."



সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৪ সকাল ৯:২৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×