এই স্মারক মুদ্রাগুলো আপনি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল ও সদরঘাট অফিস (ঢাকা) ও বগুড়া সহ অন্যান্য বিভাগীয় শহরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের অফিসে স্টক থাকা সাপেক্ষে কিনতে পারবেন। আবার ফিলাটেলিক ডিলারদের কাছেও পেতে পারেন; সেক্ষেত্রে টাকাটা একটু বেশি দিতে হবে।
আরেকটা বিষয় হচ্ছে সোনা ও রূপার দাম বাড়ার সাথে সাথে মুদ্রাগুলোর দামও বাড়ে। যেমন গত বছর এই সময়ে রূপার তৈরী স্মারক মুদ্রাগুলোর দাম ছিল ১১৫০-১২০০ টাকার মধ্যে আর এখন ৩০০০-৩৩০০ টাকার মধ্যে।
তথ্য সূত্র: বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১১ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



