অভিজিৎ রয় এর সম্পর্কে আমি গতকালের আগে কিছুই জানতাম না। গতকাল খবরে যখন শুনলাম মুক্তমনার প্রতিষ্ঠাতা অভিজিৎ রয় দুর্বৃত্ত দের ছুরির আঘাতে মৃত্যবরন করেছে তখন কেন জানি মনে হলো একটু কষ্ট পেলাম। ইচ্ছে করছে যারা এই ধরনের ঘৃণিত কাজ করেছে তাদের থুতু নিক্ষেপ করতে। আমার ধর্ম ইসলাম আর ইসলাম হলো শান্তির ধর্ম। অভিজিৎ রায় এর দোষ সে নাস্তিক ছিল, আচ্ছা বুঝলাম সে নাস্তিক, তাহলে তাহার বিচার আল্লাহ করবেন, কেন আমরা নিজ হাতে কারো বিচার করব??? আজকে কি অভিজিৎ রায়ের রক্তে আমার শান্তির ধর্ম ইসলাম কলুষিত হয় নাই??? অবশ্যই হয়ছে হতে হবে। আমাদের নবীজী অনেক অত্যাচার সহ্য করেছেন কিন্তু তার বদলে সে খোলা তরবারি নিয়ে কাওকে মারতে উদ্যত হয় নাই, বরং তাকে যেন আল্লাহ পাক জ্ঞান দেয় সেই দোয়া করেছেন। আজকে কেন গুটিকয়েক ধর্মান্ধ দের জন্য আমাদের শান্তির ধর্ম কলুষিত হবে?? কেন আমাকে দুর্বৃত্ত বলে গালি দেয়া হবে??? আর যারা এই ধরনের ধর্মান্ধ মূলত তারা হল আসল নাস্তিক। তারা আল্লাহ পাকের রাস্তা থেকে বিচ্যুত নবীজীর আদর্শ থেকে বিচ্যুত। এই ধরনের নাস্তিক দের মুখে থুতু দিতে মন চায়। ইসলাম শান্তির ধর্ম আর আমি একজন মুসলমান হিসাবে প্রতিহিংসায় বিশ্বাস করি না।
আলোচিত ব্লগ
প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন
Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন
অটো কে বন্ধ করা যাবে না।

অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন
ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।