আর্তনাদ
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওগো,
নাগরদোলাতে আর উঠতে যেও না কোনদিন । অন্য কারো সাথে তো প্রশ্নই আসে না। আবার ভয় পাবে তুমি, ভয় পেয়ে তুমি হয়তো অন্য কারো বুকে মুখ লুকাতে চাইবে । অন্যকোন বুকে তুমি ভুল করে হলেও মাথা রাখো সেটা সহ্য হবে না যে বাবুটার। আকাশ ছুই ছুই নাগরদোলাটা ঠিক যখন উপরে উঠবে, দেখবে একদিকে সবুজে ঘেরা ছোট্ট শহর আর অন্য দিকে সাদা কাশফুলের পাশ কেটে বয়ে চলেছে নদী । এমন মনোরম প্রকৃতির মাঝে পৃথিবীর সব থেকে সুন্দর রমণী যদি বুকে মাথা রাখে তবে কতটা স্বর্গসুখ অনুভব হয় মনে তুমি ভাবতে পারো ??? এমন সুখকে পূজো দিতে মন চায় বার বার!!! স্বর্গে কতটুকন সুখ আছে আমি দেখিনি, তবে এর থেকেও আরো কোন সুখ থাকতে পারে সেটা আমি মানি না । ওহে রমনী, এমন সুখের ছোঁয়া অন্য কেউ স্বপ্নেও পাক তোমার থেকে সেটা বাবুর সহ্য হবে না কোন দিন । ভালোবাসা না দিতে পারি তোমাকে, কাঁদাতে তো পারি । ওই কান্নার কসম লাগে তোমাকে এমনটা করো না কোনদিন । দেখবে তোমার ওই কান্না একদিন ঠিকই আলো হয়ে ফুটে উঠবে । জাগাবে সাড়া দুনিয়া কে, আলকিত করবে আমাকে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন