somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোক্তিক...???

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অলরাউন্ডার Ravindra Jadeja যে ‘বিশ্বসেরা
অলরাউন্ডার’ Shakib Al Hasan এর চেয়ে ভাল নন,
সেটা বুঝতে আপনাকে বিরাট ক্রিকেট
পন্ডিত হতে
হবে না। কিন্তু ভারতীয়রা যে জাদেজাকে
'সাকিবের চেয়েও দামী’ ক্রিকেটার বলে
মনে
করেন, সেটাতে অন্তত আপত্তি করা কষ্টকর! হ্যা,
এটা তারা শুধু মুখেই বলেন না, কাজেও প্রমাণ
করেন। তাইতো ২০১২ এর আইপিএল নিলামে
সারা
পৃথিবীর সব ক্রিকেটারকে টেক্কা দিয়ে ঐ
আসরের সবচেয়ে বেশি(বাংলাদেশি টাকায়
প্রায়
১৫কোটি) টাকা খরচ করে তাকে কিনে নেয়
চেন্নাই সুপার কিংস! এর আগের আসরেই ২০১১
এর
আইপিএল নিলামে সাকিব বিক্রি
হয়েছিলেন মাত্র ৩
কোটি টাকায়। সেই আসরেও জাদেজার মূল্য (৭
কোটি) উঠেছিল সাকিবের চেয়ে ৪কোটি
টাকা
বেশি! অথচ বিপিএল এর প্রথম ও দ্বিতীয়, দুই
আসরেই 'আমাদের' যে ছেলেটি টুর্নামেন্ট
সেরা হয়েছিল, সেই ছেলেটির জন্যেই
এবারের আসরে আমরা সর্বোচ্চ ক্রয়মূল্য
বেঁধে দিয়েছি ৩৫ লাখ টাকা! ভারতীয়রা
যেখানে
তাদের দেশি ক্রিকেটারদেরকেই সব কিছুর
উপরে রাখে, সেখানে আমরা আমাদের
'বিশ্বসেরা' রত্নটিকেও তার প্রাপ্য 'সম্মান'
দিতে
কুণ্ঠাবোধ করি। এক সাকিবকে বাদ দিন, এইসব
বিদেশী খেলোয়াড়দের চেয়ে তামিম,
মুশফিক,
নাসির, রিয়াদ এবং মাশরাফির মূল্যটা কোন
বিবেচনায় মাত্র
৩৫ লাখ টাকা হয়? হ্যা, এখানে 'টাকা'টাই বড়
কথা নয়, বড়
কথা হচ্ছে 'আত্মসম্মানবোধ'টা। গেইল,
আফ্রিদির
পাশাপাশি শেহজাদ, দিলশানদেরও
যেখানে ৫৫ লাখ
টাকা, এমনকি কাউকে কাউকে এর চেয়ে
বেশি
দামেও কেনা যাবে(কি জানি এক অদ্ভুৎ
উপায়ে),
সেখানে বিশ্বের সেরা অলরাউন্ডারটিকে
আমরা
নিজেরাই ৩৫ লাখ টাকার বেশি মূল্যে
কিনতে রাজি
নই! আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারেন না যে,
হঠাৎ একদিন আইপিএলে ধোনির চেয়ে
পিটারসেনের দাম বেড়ে গেছে! ওরা
সবকিছুতে
ভারতের কপি করি আমরা। ওরা নিজেদের
ব্যাপারে
যেটুকু সচেতন, আমরা তো তার এক শতাংশও নই।
নিজেদের মান নিজেরা না রাখলে বাইরের
কেউ
এসে মান বাড়াবে না। দয়া করে, নিজেদের
মান দিন।
অহং বোধটা জাগিয়ে তুলুন। মনে রাখবেন,
ব্যাপারটার
নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আমরা
আমাদের তারকাদের
ছোট করে আর যাই হোক এমন প্রিমিয়ার লিগ
দেখতে চাই না।
শেষ কথা হলো ভদ্রতা দেখিয়ে তারা কেওই হয়তো কিছু বলবেন না, তবে আমাদের কী চিন্তা করা উচিত নয়??
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×