somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখুন ওয়েবসাইট!

২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখছেন হুট
করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল! কিংবা
চাইছেন পাতাটিকে ইন্টারনেট সংযোগ
ছাড়াই অন্য সময় দেখবেন। অফলাইনে
(ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন অবস্থা) চাইলে
আপনি এ কাজটি করতে পারেন। এ জন্য
ব্রাউজারের সেটিংসে পরিবর্তন করতে
হবে।
গুগল
গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার
সুবিধা। তাই এক ঘণ্টা আগে যে ওয়েবসাইট
দেখেছেন, সেটি পরে ইন্টারনেট সংযোগ
ছাড়া আবার দেখতে দেখতে পারবেন। গুগল
ক্রোম ব্রাউজার চালু করে নিন। এবার
ক্রোমের ওমনি বক্স বা অ্যাড্রেস বারে
chrome://flags/#show-saved-copy লিখে এন্টার
করুন। আবার ওমনি বক্সে chrome://flags লিখে
এন্টার করে Ctrl + F চাপুন। সার্চের ঘরে
Enable Show Saved Copy Button লিখুন।
এবার Enable Show Saved Copy Button নামের
হলুদ রং নির্দেশিত একটি ক্রোম ফ্ল্যাগ
দেখতে পাবেন। এর ঠিক নিচের ড্রপডাউন
মেনুতে ক্লিক করে Enable: Primary নির্বাচন
করুন। কাজ হয়ে গেছে।
কাজটি পরীক্ষা করতে ইন্টারনেট সংযোগ
চালু থাকা অবস্থায় পছন্দের যেকোনো সাইট
বা ওয়েবপেজ দেখুন। এবার ইন্টারনেট
সংযোগ বিচ্ছিন্ন করে Ctrl + H বোতাম চাপুন।
সাম্প্রতিক সময়ে দেখা ওয়েবপেজগুলো
এখানে পাবেন। যেকোনো লিংকে ক্লিক
করলে This page is not available পাতায় Show
saved copy নামের নীল রঙের বোতােম
ক্লিক করলেই পেইজটি দেখতে পারবেন।
ফায়ারফক্স
ফায়ারফক্সে আলাদা কোনো ফ্ল্যাগ পাবেন
না। ব্রাউজারটি চালু করে নিন। অফলাইনে
ওয়েবপেজ দেখতে হলে ফায়ারফক্সের ওপরে
ডান পাশের হ্যামবার্গার মেনুতে (তিন ডট
আইকন) ক্লিক করুন। এবার Developer বোতামে
ক্লিক করে আবার তালিকার Work Offline এ
ক্লিক করুন। এটি করলে ফায়ারফক্স তার
ব্রাউজারের অনলাইনে থাকা পাতাগুলোকে
ক্যাশে জমা করবে এবং সংযোগ বিচ্ছিন্ন
হলেও সেই পাতাগুলোকে যখন খুশি দেখাবে।
আগের মতোই অফলাইনে সাম্প্রতিক
পাতাগুলোকে দেখতে কিবোর্ডের Ctrl + H
বোতাম একসঙ্গে চেপে কাঙ্ক্ষিত লিংকে
ক্লিক করলেই ইন্টারনেট সংযোগ ছাড়াই
ওয়েব পাতা দেখতে পারবেন।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×