somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়িয়ে নিন কম্পিউটারের গতি

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন কম্পিউটারে কাজের গতি থাকে দারুণ। কিন্তু
ধীরে ধীরে কমতে থাকে এর গতি। এটি ঘটে
থাকে মূলত কিছু অপ্রয়োজনীয় স্পাইওয়্যার, অ্যাড
এবং কম্পিউটার ভাইরাসের কারণে। আপনি চাইলেই কিছু
পদক্ষেপের মাধ্যমে আপনার কম্পিউটারের গতি
বাড়িয়ে নিতে পারবেন।
রেজিস্ট্রি পরিষ্কার রাখুন
কম্পিউটারের গতি কমে যাওয়ার প্রধান একটি সমস্যা
রেজিস্ট্রি। স্পাইওয়্যার বা ভাইরাসের অন্যতম লক্ষ্য
থাকে কম্পিউটারের রেজিস্ট্রিতে হামলা করা। এতে
করে আপনার কম্পিউটার আপনার প্রয়োজন
মোতাবেক কাজ করতে ব্যর্থ হয়। তাই আপনার
প্রথম কাজ নিয়মিত রেজিস্ট্রি পরিষ্কার রাখুন। আপনি
যেকোনো তৃতীয় পক্ষের সফটওয়ারের
সাহায্যে এই কাজটি করতে পারবেন। যেমন
অ্যাডভান্সড সিস্টেম কেয়ার।
মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল
আমরা যখন ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করি, তখন
কিছু অস্থায়ী ফাইল আপনার কম্পিউটারে জমা হয়। যা
শুধু একবারেই আপনার প্রয়োজন হয়। এই
ফাইলগুলো ধীরে ধীরে আপনার সিস্টেমের
গতির ওপর প্রভাব ফেলে। তাই আপনি নিজে এই
ফাইলগুলো মুছে ফেলতে পারেন।
মুছে ফেলুন অপ্রয়োজনীয় সফটওয়্যার
আমরা প্রয়োজনে-অপ্রয়োজনে অনেক
সফটওয়ার কম্পিউটারে ইনস্টল করি। যেসব
সফটওয়্যার একবার ব্যবহার করে ফেলে রাখি,
সেসব সফটওয়্যার আন-ইনস্টল করে দিন। এতে
করে আপনার কম্পিউটারের র্যা ম ফাঁকা থাকবে এবং
আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে দেবে।
ফাঁকা রাখুন রিসাইকেল বিন
কম্পিউটার থেকে মুছে ফেলা ফাইল রিসাইকেল
বিনে জমা হয়। রিসাইকেল বিনে জমা হওয়া বেশি
সংখ্যক ফাইলও কম্পিউটারের গতি কমিয়ে ফেলে।
তাই নিয়মিত রিসাইকেল বিন পরিষ্কার রাখা জরুরি।
ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন
কম্পিউটারের ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডেটাগুলোকে
এক জায়গায় এনে পিসির পারফরম্যান্স বা অ্যাকসেস
গতি বাড়িয়ে দেয় ডিস্ক ডিফ্রাগমেন্ট সুবিধাটি। প্রতি
সপ্তাহে অন্তত একবার মাই কম্পিউটারের প্রতিটি
ড্রাইভের ডিফ্রাগমেন্ট করা হলে পিসির গতি অনেক
বেড়ে যায়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×