ডিসেম্বর মাসে নির্দিষ্ট কিছু উইন্ডোজচালিত
স্মার্টফোনে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম
হালনাগাদ করার কথা জানিয়েছিল মাইক্রোসফট।
তবে এ সময় কিছুটা পিছিয়েছে। আগামী বছরে
নির্দিষ্ট কিছু লুমিয়া স্মার্টফোনে উইন্ডোজ ১০
সফটওয়্যার হালনাগাদ করার সুবিধা আনতে পারে
বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
কোন কোন স্মার্টফোনে উইন্ডোজ ১০ হালানাগাদ
করা যাবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি
মাইক্রোসফট। তবে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফোনে উইন্ডোজ ১০ এর
হালনাগাদ পেতে হলে কমপক্ষে ৮ জিবি স্টোরেজ
থাকতে হবে। তাই যেসব স্মার্টফোনে ৮ জিবির নিচে
স্টোরেজ রয়েছে, তাদের জন্য দুঃসংবাদ।
উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেমে
ইউনিভার্সাল উইন্ডোজ অ্যাপস, উন্নত ম্যাসেজিং ও
ফটো অ্যাপ্লিকেশনের মতো নানা সুবিধা যুক্ত
করেছে মাইক্রোসফট। তথ্যসূত্র: আরস টেকনিকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



