কিছুই থাকে না, নিজের নামটিও না
সাম্প্রতিক মনের মরন ঘটিয়ে
আমার ব্যর্থতা হারিয়ে যায় পাহাড়ের দেশে।
এখন ও আছি আজ ও আছি শুধুই অপেক্ষায়
রাত পোহাবার কত দেরী? ডুবে যেতে চাই
পাহাড়ের মত বিশাল ক্ষত
ছুতে পারিনি তোমার সীমানা যত।
প্রতিটি ধমনীর উলঙ্গ নৃত্য
বীজ বুনে আছে খাঁটি অবিশ্বাস
হীনমন্য সাম্রাজ্য শাসন
বিশ্বাসের বালাই নেই, পূর্বপুরুষের যুগের দাসত্ব।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




