somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগীয় মৃত্যু!!!(১০০মত পোষ্ট)

০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ হয়ত বাড়ির পাশে অনেক কাক ডাকছে, হয়ত কেউ খুব কান্না করছে, হয়ত কেউ শেষ সমাধির ব্যবস্থা করছে। এমনি হয়!!! আবার এমন নাও হতে পারে, মানুষের মরনটা হয়ত সব সময় এক বারেই ঘটে যায় না, কেউ হয়ত নি:শব্দে তা মেনে নেয় বা কেউ হয়ত নীরবে চলে যায়। মৌন মরন টা কেমন হয়, একেবারেই কাউকে কিছু না বলে চলে যাওয়া বা নিজের মাঝে তা পুষে রেখে একটা সময় সবাই কে ছেড়ে চলে যাওয়া।

হ্যাঁ আজ আমার মৌন মরন ঘটল। অনেক দিন ধরেই অসুখটা ছিল, খুব কষ্ট পাচ্ছিলাম, যখনই চেয়েছি ঠিক তখনই মরনটা পেলাম। ভালই আজ নিজেকে স্বাধীন লাগছে। একেবারেই মুক্ত চিন্তার একজন সুখী মানুষ মনে হচ্ছে। পাখিদের সাথে তাদের বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, বাতাসের সাথে মিশে এই সবুজের মাঝে মিশে একাকার হতে ইচ্ছে করছে, আরো কত কি যে ইচ্ছে করছে ভেবেই পাচ্ছিনা। আসলে সবাইকে ছেড়ে যাওয়া এত সহজ না, যতই থাকনা পর মানুষ যতই থাক না অপ্রিয় মানুষ,সবাইকে নিয়ে বেচে থাকার প্রবল ইচ্ছেটা সকলের মাঝে থাকে। তাই আমার এই মৌন মরনের সুখের মাঝেও শান্তির সেই পরশটা পাচ্ছিনা।

এই পৃথিবীতে সবাই পরিচিতি পায়না, বিধাতা হয়ত সবাইকে যার যার ভাল টাই দিয়ে থাকে, আমাকেও দিয়েছে সবার মাঝে বিচরন করার সুযোগ. কিন্তু হয়ত সাবইকে ছাড়িয়ে শিখরে উঠার সেই শক্তিটুকু দেয়নি। যখনি ভাবি আজ ছেড়ে দিতে পেরেছি সব মোহগুলো তখন খুব ভাল লাগে, মোহ না থাকলে এই পৃথিবীতে প্রত্যাকটা দিন এক একটা স্বর্গীয় দিন। আজ তা বুঝতে পেরেছি!!! সবাই সুখে থাকুক এই কামনা করি হয়ত কাউকে ভাল কামনা করলে পরের সময় গুলো আরো ভাল কাটবে। ছোট পরিসরের এই সময়টুকু অনেক ভাল কেটেছে।

আজ এই সামহোয়্যার ব্লগে আমার ১০০ মত পোষ্ট করলাম। ভালই লাগছে কিভাবে যেন আমি ১০০ পর্যন্ত চলে এসেছি। অবাক হচ্ছি আমার মত আনাড়ী লেখক কিভাবে এত সাহস নিয়ে ১০০ পর্যন্ত চলে এসেছে। আসলে যে কেউ তা করতে পারে। আমিই বা কেন এত উতলা হচ্ছি!!!

........ভালবাসায় মরন ঘটুক কোন ব্লগীয় মানবের.........
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৭ রাত ৯:০৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×