somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:(( আমার ছিঃটিছেল জুম কানেকশন এবং...

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মাইলের কানেকশনটা সত্যই দারুন ছিল। কম টাকা (মাত্র ৫৭৫ টাকায় ২৪ ঘন্টা) আর দারুন ডাউনলোড স্পিড। আমি ১৬~২৮ KBPS পেতাম। যাই হোক স্মাইলের কানেকশন ব্ন্ধ হয়ে যাওয়ায় খুবই বিপদের মধ্যে পড়লাম। কি করব কি করব ভাবতে ভাবতে এক বন্ধুর কাছ থেকে জিপির এ্যাজ মডেম নিয়ে এসে সপ্তাহ দুই ব্যাবহার করলাম। তবে স্মাইলের মত না হলেও ৮~১০ KBPS পেতাম। তো ভাবলাম অনেক তো ওয়্যার নিয়ে ঘাটাঘাটি করলাম। এবার না হয় ওয়্যারলেসই নিয়ে নেই :D

যেমন ভাবা তেমন কাজ। এবারের বানিজ্য মেলা থেকে ৭০০টাকার ৫গিগা লিমিটের জুম কানেকশনটা কিনে আনলাম। সব মিলে প্রায় ৪০০০ টাকার কাছাকাছি পড়ল। আর ভাবছিলাম যে ৫০০০ টাকার লিমিট ৭০০টাকায়। জটিল তো। অনেকের কাছেই শুনলাম জুমের স্পিডও নাকি জোস। কিন্তু কিনে আনার পরই হইল বিপত্তি। প্রথম দিনই ফেসবুকের প্রথম পাতা ওপেন করতে সময় নিল ১৮ মিনিট। অলরেডি ১০০ মেগা গন। পুরা গন-গনা-গন-গন। আমি তো পুরা ভচকায়ে গেলাম। আরে ভাই এইটা কি :-*

কাস্টোমার কেয়ারে ফোন দিলাম। ঐ প্রান্ত থেকে এক মেয়ে কন্ঠ বলল
"স্যার বলুন আপনার জন্য কি করতে পারি স্যার!!" আমি বললাম আমার তো এই এই সমস্যা। "স্যার আপনি কোন চিন্তা করবেন না আমাদের ইন্জিনিয়ারা আপনার বাসায় গিয়ে ঠিক কনফিগার করে দিয়ে আসবে। স্যার!!" ( এত বার বার স্যার বলে যে নিজেরই লজ্জা লাগে :P )

পর দিন সকাল বেলা দুইজন আসলেন। অনেক কনফিগ টনফিগও করলেন। কি এক নাকি ডিভাইসের পাওয়ার বাড়াইতে হবে। তাহলে স্পিড বেশ ভালো হবে। আমি বল্লাম ঠিক আছে। এক দিন দুই দিন যায় ডিভাইসের পাওয়ার তো আর ঠিক করতে আসে না। আমি আবারও কাস্টোমার কেয়ারে ফোন দিলাম এবার অবশ্য ধরল একজন লোক। বলল "স্যার আপনার লোকেশন একটু দুরে হয়ে গেসে সো আমরা কালই লোক পঠাব স্যার"। ঠিক আছে X(

পর দিন আবার দুইজন আসলেন বললেন যে হয়ে গেছে আমরা ডিভাইসের কাজ করে আসছি এখন আরো পাওয়ার দেয়া হয়েছে আপনি এখন ভাল স্পিড পাবেন। তো ঠিক আসে ওনাদের সমনেই ফেসবুক, ইয়াহু, হটমেইল খুললাম। হ্যা, আগের চেয়ে একটু বেটার মনে হল। ভাল লাগল। যাক সিটিসেল অনেক ভাল সার্ভিস দেয় (মনে মনে বললাম)। তো ওনারা বলল যে ব্যবহার করতে করতে নাকি আরো ভাল স্পিড পাওয়া যাবে। খুবই ভাল কথা X((

কয়েক দিন মোটামুটি ভালই ইউজ করলাম। ডাউনলোড মোটামুটি ৮~১২ KBPS পেতাম। কিন্তু দুই সপ্তাহেই আমার ২.৫ গিগা নেমে গেল। আমি বুজতেও পারলাম না যে কি এত ডাউনলোড করলাম। কিছু গান, কিছু এফএলভি ব্যাস এই সবই। আর যাই হোক মুভি তো আর ডাউনলোড করি নাই। তারপর আবার শুরু হল সেই আগের প্রবলেম। পেজই ব্রাউজ করতে পারছিনা। কাস্টোমার কেয়ারে ফোন দিলাম। তারা কি কি ঠিক ঠাক করবে বলে আস্বত্ব করল। কিন্ত লাইন আর ঠিক হল না। মাঝে মাঝে ৬~৮ KBPS পেতাম। দেখতে দেখতে ৩ গিগা নাই হয়ে গেল। উইনডোস অটো আপডেট থেকে শুরু করে এ্যান্টি ভাইরাস, কয়েকটা চ্যাট সার্ভিস..... সব ....সব বন্ধ আছে কিনা চেক করলাম। না ঠিকই আছে তো সমস্যাটা কি X(X((:((

যাই হোক যেটা বুজলাম যে ছিঃটিছেল জুম কানেকশন আমার চলবেনা। তাই বাধ্য হয়েই আবার সেই গলির দোকান থেকে ৮০০ টাকা মাসে ২৪ ঘন্টার ৬~৮ KBPS এর একটা ব্রডব্যান্ডের কানেকশন নিলাম। গত দুই মাসে প্রায় ৬ থেকে ৮ হাজার টাকা খরচ হয়ে গেল কিন্তু কাজে কাজ কিছুই হল না। X((


ইন্টারনেটের এই সমস্যার কি কোনই সমাধান নাই.....



২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×