সামুতে বেশ কিছু বাগ ভাল্লুক ঘোরাফেরা করতাছে। তাই মনে করি এইগুলান অতি স্বত্তর খাচাঁ বন্দি করা হউক
আমি সব সময়ই মজিলা-ফয়ার-ফক্স-৩ ব্যবহার করি। খুব কমই আই.ই ওপেন করা লাগে। বিষেশ করে মজিলা-ফয়ার-ফক্স-৩ এ আমি এই সব বাগ ভাল্লুকের আক্রমনে জর্জরিত, ত্যক্ত, ঘর্মাক্ত (অসুবিধা নাইকা ... আমি কিন্তু সকালে গোসল কইরা এক্স মারি
১। ব্লগে বাংলা phonetic টাইপ করার সময় Ctrl+F দিয়া আবার ব্লগে বাংলা লিখতে গেলে আর বাংলা লিখতে দেয় না। খালি ইংলিশ চইলা আসে। আমি যতই ইউনিজয় ফোনেটিক বিজয় সিলেক্ট করিনা কেন হেয় আমারে দিয়া খালি ইংলিশ ই লিখায়
২। ব্লগে বাংলা টাইপ করার সময় এ ইংলিশ সিলেক্ট করলে আপ, ডাউন, লেফ্ট, রাইট কিবোর্ড এর কি গুলা আর কাম করে না। সব গুলাতেই কাজ হয় খালি ইংলিশে এই পরবলেম আছে
৩। ব্লগে কোন প্রকার কিবোর্ড সটকাট কি নাই । ইউনিজয় থেক্কা ফোনেটিক অথবা ফোনেটিক থেক্কা বিজয় কিংবা ইংলিশ সিলিক্ট করবার জন্য বার বার মাউস মারন লাগে। বড়ই কষ্ট লাগে। অনেক বড় একটা পরবলেম
যাই হোক আপাতত এই গুলান পরবলেম গুলা আমারে বেশি পরবলেমে ফালাইছে তাই লিখা রাকলাম। আরও পাইলে আবার লিখবনে।
আজ এই পর্যন্ত ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


