somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গোপন পোষ্ট!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্টটা তাদের জন্য যারা দেশের অনেক সমস্যা নিয়ে মাথা এতোই ঘামান যে শাহবাগে গিয়ে রাজাকার বিরোধী আন্দোলনে তাদের অনীহা। পুরোটা পড়বেন দয়াকরে। যদিও আমি ভালো করেই জানি তাদের যেই উর্বর মস্তিষ্কের অ্যান্টেনা আছে সেটাতে কথাগুলো নাও ধরতে পারে!

কয়েকদিন ধরে বেশ কিছু পোষ্ট পাচ্ছি যাদের বক্তব্য এরকম- "রাজাকার তো সব দলেই আছে- শুধু জামাতকে কেন আক্রমন?"
আবার কেউ কেউ বলছে- "আর কোন সমস্যা কি নাই দেশে! ঐগুলোর বিচার তো চাইতে দেখিনি/দেখি না!"
তাদেরকে আশ্বস্ত করার জন্য গোপনে কানে কানে একটা গল্প বলি-

গ্রামের এক আখ চাষি একদিন তার আখ ক্ষেতে গিয়ে দেখলো তিনটা চোর আখ চুরি করে খাচ্ছে! (গ্রাম্য নিয়ম অনুসারে আখ ক্ষেতে বসে কেউ আখ চুরি করে খেলে ঐ চুরির বিচার পঞ্চায়েতে উঠবে না! তবে ক্ষেতের মালিক চাইলে আখ দিয়ে চোরকে যতক্ষণ ইচ্ছা পেটাতে পারে! এমন কি চোর মরে গেলেও কোন কেস হবে না! তবে আখ ব্যতিত অন্য কিছু দিয়ে মারতে পারবে না এবং মারতে মারতে যদি ঐ আখটি ভেঙ্গে যায় তাহলে শাস্তি শেষ!)
তো মালিক চিন্তা করলো- চোর তিনজন আর আমি একা! এখন যদি আমি ওদের কিছু করতে যাই তাহলে উল্টা পিটুনি খাবার সম্ভাবনা! তখন সে বুদ্ধি খাটালো! খেয়াল করে দেখলো- তিন চোরের মধ্যে একজন মুসলমান, একজন হিন্দু ব্রাহ্মণ (উচু জাত) আরেকজন নমঃশূদ্র (নিচু জাতের হিন্দু!)
সে তখন একটা আখ ভেঙ্গে নমঃশূদ্রটাকে পেটাতে পেটাতে বললঃ হারামজাদা! একজন মুসলমান, আমার জাত ভাই! আরেকজন ব্রাহ্মণ, সম্মানী ব্যক্তি! ওরা আখ খাইছে খাইছে; তুই শালা নমঃশূদ্র-এর বাচ্চা! তুই আমার ক্ষেতে ঢুকছোস কোন সাহসে...???
মুসলমান আর ব্রাহ্মণ চোর মুচকি মুচকি হেসে ভাবলো ঠিকই তো! এই লোকের বিবেচনা তো খারাপ না! তারাও চান্সে নমঃশূদ্রকে মারলো দু'চার ঘা!
বেচারা নমঃশূদ্র ধোলাই খেয়ে কোন রকমে জান নিয়ে পালালো...!
অতঃপর ক্ষেতের মালিক ধরলো ব্রাহ্মণ চোরকে! কড়া ধোলাই দিতে দিতে বললঃ হারামজাদা! ও হলো মুসলমান, আমার জাত ভাই! ও আখ খাইছে খাইছে; আখিরাতে সত্তুর গুণ ফেরত পামু! তুই শালা মালাউনের বাচ্চা! তুই আমার ক্ষেতে ঢুকছোস কোন সাহসে...???
মুসলমান চোরের হাসি আরও বিস্তৃত হলো; ভাবলো ঠিকই তো! সেও চান্সে ব্রাহ্মণকে মারলো কষে দু'চার ঘা!
বেচারা ব্রাহ্মণ ধোলাই খেয়ে কোন রকমে ধুতি নিয়ে প্রস্থান করলো...
এবার রইল কেবল মুসলমান চোর!!! ক্ষেতের মালিক ক্ষেতের সবচেয়ে মোটা আর শক্ত আখটা ভাঙ্গতে ভাঙ্গতে বললঃ হারামজাদা! তুই মুসলমান হইয়া...!!!

...ডিয়ার কমরেডস! বোঝা গেল ব্যাপারটা??? এখন একসাথে সব সমাধান করতে গেলে হিতে বিপরীত হতে পারে! সিরিয়ালে সব ক'টাকেই সাইজ করা হবে!!! কাজেই সাথে থাকুন... কারণ যদি সত্যি আমরা এই একটা দাবি পূরণ হলেই চুপসে যাই! তখন আমাদের বাকি দাবিগুলো মনে করিয়ে দেবার জন্য এই আপনাদেরই দরকার হবে!!! তাই- প্লীজ, আমাদের ধিক্কার না দিয়ে সাপোর্ট দিন... আমাদেরকে ঠেলার ওপর রাখুন!!! সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত যেন
আমরা ঘরে না ফিরি...

(এটি একটি গোপন পোষ্ট! ভুলেও কেউ শেয়ার করবেন না যেন! পাছে এই প্ল্যান "মুসলমান আর ব্রাহ্মণ চোর" না আবার শুনে ফেলে!!!)

লেখক: দিদিয়ার প্রিন্স
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×