somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১২ সালের শেষ সূর্য!

৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোধূলীর মায়াবী আকাশে লালচে আবির ছড়িয়ে পশ্চিম আকাশে মিলিয়ে গেলো সূর্য। আর এরই সাথে ২০১২ সালের শেষ সূর্যাস্ত দেখলো বাংলাদেশ।
এ সূর্যাস্তের মধ্যদিয়ে একটি বছরের বিদায় ঘণ্টা যেমন বাজলো, তেমনি উজ্জ্বল এক ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে এখন অপেক্ষা নতুন বছরের নতুন সূর্যোদয়ের।
এ মুহূর্তে সবারই প্রত্যাশা, আগামীকাল নতুন বছরের প্রথম ভোর প্রতিটি জীবনের জন্যই বয়ে আনবে অনাবিল সুখ আর সমৃদ্ধি।
অবশ্য তার আগে আজ সোমবার মধ্যরাতেই গোটা জাতি বরণ করবে খ্রিস্টীয় নববর্ষ ২০১৩। সবাইকে নতুন বছরের রইল নতুন বছরের শুভেচ্ছা। বহমান অনন্ত সময়ের ধারাবাহিকতায় নতুন বছরকে আমরা স্বাগত জানাই। পেছনের সব গ্লানি, বেদনা আর অপ্রাপ্তির ছাপ মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে বিশ্ববাসী যাত্রা শুরু করল আরেকটি নতুন অধ্যায়ের। নতুন বছরে সাফল্যে সম্ভাবনায় হেসে উঠুক সকলের জীবন। এই হোক আমাদের শুভ কামনা। শুভ নববর্ষ।

ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পৃথিবী জুড়েও চলে নতুন বছরের আয়োজন। নিউ ইয়র্ক এর টাইম স্কয়ারে প্রতিবারের মতোই এবারও অনুষ্ঠিত হলো নতুন বর্ষ বরনের বিশাল আয়োজন। যেটা শুরু হয়েছিল আজ থেকে ১০৭ বছর আগে ১৯০৪ সাল থেকে।
আর কয়েক ঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে নতুন বছর-২০১৩। ২০১৩ সালের কাউন্ট ডাউন উদযাপনে নিউইয়র্কের টাইমস স্কয়ারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নতুন বছরের শীতের রাতে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটে এ চত্ত্বরে।
নতুর বছর বরণে ১২৪তম বার্ষিক রোজ প্যারেডের আয়োজন হয় ক্যালিফোর্নিয়ায়। পাশের দেশ মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘সোনোরা মার্কেট’ হয়ে উঠে জমজমাট। ২০১৩ বছরটা যেন শুভ হয় সে আশাতেই এখানে নিজের লাকি চ্যাম এবং অন্যান্য উপহার কিনতে ভিড় জমায় মেক্সিকানরা।
রাশিয়ার রূপকথায় ফাদার ফ্রস্ট একটি পরিচিত নাম। আর তাই বিশ্বের নানা প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ পাঠিয়েছেন ফাদার ফ্রস্টর জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা।
এদিকে, ইউক্রেনে চলে নতুন বছরকে স্বাগত জানানোর ব্যতিক্রমী প্রস্তুতি। পর্যটক আর্কষণে সেবাস্তপল শহরে কয়েকটি ডলফিনকে দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ।
ব্রাজিলে কোপাকাবানা সমুদ্র তীরে পালন করা হচ্ছে ‘ইয়েমানিয়া ডে’। ‘সমুদ্র দেবী ইয়েমানিয়া’র কাছে নতুন বছরের সব ইচ্ছা পূরণের প্রার্থনায় বসে হাজারো ব্রাজিলিয়ান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!

লিখেছেন জুয়েল তাজিম, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল... ...বাকিটুকু পড়ুন

কার জন্য; কেন এতো লেখালেখি

লিখেছেন সামছুল আলম কচি, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

লিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

×