somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাইলে কী শেখ হাসিনা কোনো স্বাধীনতা বিরোধীকে নিয়ে মিশর সফর করেছেন

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭৩ সালে ফেনী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাংবাদিক এ বি এম মূসা। আওয়ামী লীগের টিকিটে। শুধু কি তাই; বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হয়েছিলেন তিনি, বঙ্গবন্ধু ক্ষমতায় থাকাকালীনই। বঙ্গবন্ধুর সরাসরি হস্তক্ষেপে। আর এখন তিনি স্বাধীনতাবিরোধী। হয়রে দেশ। হায়রে রাজনীতি।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি পদ দিয়েছিলেন। এটা কী বিশ্বাসযোগ্য? মোটেও না। জাতির জনক বুঝেশুনেই সাংবাদিক এ বি এম মূসাকে কাছে টেনেছিলেন। প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এ বি এম মূসা মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম ধারক ও বাহক-বিষয়টি জাতীয়ভাবে স্বীকৃত। এনিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন তোলেননি।

কিছুদিন আগেও এ বি এম মূসা একটি সরকারি সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। সম্ভবত মিশরের শার্ম আল শেখে। অথচ কয়েক মাসের ব্যবধানে তিনিই কি-না হয়ে গেলেন স্বাধীনতার বিরোধিতাকারী। তাইলে কী শেখ হাসিনা কোনো স্বাধীনতা বিরোধীকে নিয়ে মিশর সফর করেছেন।

‘৯৯ সালে এ বি এম মূসা একুশে পদক পান। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। জানতে ইচ্ছে করছে, কথিত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একজনকে আওয়ামী লীগ সরকার কেন একুশে পদক দিয়েছিল?

কিন্তু সেই স্পর্ধা দেখালেন একজন মাহবুব-উল-আলম হানিফ। যিনি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীও বটে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক এই সহ-সভাপতি যে এখন বিশেষ ক্ষমতাধর এটিও এখন কারো অজানা নয়।

এবিএম মুসার অপরাধ (!)- এক আলোচনা সভায় তিনি বলেছিলেন, ছাত্রলীগ শেষ হয়ে গেছে। আমরাও তো এক সময় ছাত্রলীগ করতাম। এ থেকে উত্তরণ খুবই জরুরি। প্রাক্তন ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রতিবাদ করুন। আপনারা বলুন-ছাত্রলীগের নামটাকে তোমরা কলঙ্কিত করিওনা। প্রয়োজনে তোমরা একে ‘হাসিনালীগ’-‘বামলীগ’ নাম দাও।

এ বি এম মূসা বলেন, ঐতিহাসিক ৬ দফা ছাত্রদের সূচনা। আওয়ামী লীগ ছাত্রলীগ কর্তৃক সৃষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তৃতীয় শ্রেণীর নেতা ছিলেন। নিজ গুণে তিনি এগিয়ে এলেন এবং ছাত্রদের চেষ্টাতেই তিনি প্রথম শ্রেণীর নেতা হলেন। বঙ্গবন্ধু যতটা না উর্বর মস্তিষ্কের নেতা ছিলেন, তার চেয়েও বড় ছিল তাঁর উপর জনতার বিশাল আস্থা।

ছাত্রলীগের এখনকার কর্মকান্ড বিশ্লেষণ করতে গিয়ে ইতিবাচক অর্থেই তিনি বঙ্গবন্ধুর প্রসঙ্গটি টানেন। কিন্তু তা যে এভাবে বুমেরাং হয়ে ফিরে আসবে সেটি তিনি ভাবতেও পারেন নি।

মূসা ভাই ছাত্রলীগ ফাউন্ডেশনের অনুষ্ঠানে বঙ্গবন্ধু প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তার স্পিরিট কি ছিল সেটি বোঝার চেষ্টা করা দরকার ছিল আওয়ামী লীগ নেতাদের। কারণ মূসা ভাই তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করবেন আর ওই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারা তা চুপচাপ মেনে নেবেন সেটি আমার বিশ্বাস হয় না।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×