সরকারের উচিত প্রয়োজন হলে নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে রাস্তায় নামিয়ে অতি দ্রুত যুদ্ধাপরাধীদের ফাঁসি দেয়া। না হয় আওয়ামী লীগ পালানোর রাস্তা পাবেনা।
আর এমন আইন করা উচিত যারা রাজাকারদের পক্ষে রাস্তায় নামবে তাদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
কী অসভ্য দেশে বাস করি আমরা এখানে ধর্ষক, খুনী-লম্পটদের পক্ষেও মানুষ রাস্তায় বিক্ষোভ করতে নামে। হরতাল দেয়।
আওয়ামী লীগ তাদের দমন করতে পারছেনা আবার নির্লজ্জের মতো ক্ষমতার মধু চোষছে বসে বসে। শেইম।
এবার জেগেছে জনতা। শাহবাগে অবরোধ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার-হাজার শিক্ষার্থীর মশাল মিছিল। ঠিকভাবে যুদ্ধাপরাধের বিচার করতে না পারলে আওয়ামী লীগ পালানোর রাস্তা পাবেনা। আর দায়সারা বিচার করলেও হবেনা।
যখন মুক্তিযোদ্ধাকে ফাঁসির দাবি নিয়ে হাউ-মাউ করতে কাঁদতে দেখি, যখন কোন বোন তার সম্ভ্রমহানির বর্ণনা দেন অকপটে- যখন হাজারো জনতা বিচার চায়, মশাল হাতে রাজপথে পদযাত্রা করে তখন সরকারের ভয় কোথায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


