somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ খালেদা জিয়া

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দেশে এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি বিরোধী দলের নেত্রীর শেষ শ্রদ্ধা জানাতে যাওয়াটা বিশাল কিছু। খালেদা জিয়া তাই ইতিবাচক কারণেই স্থান পেয়েছেন সব খবরের শীর্ষে। ধন্যবাদ খালেদা জিয়া।
সরকার এবং সরকারবিরোধী প্রায় সবার কাছেই শ্রদ্ধেয় এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নামবে এটাই স্বাভাবিক৷ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু প্রথম দিনেই যে দেশজুড়ে একটা খুশির ঝিরি ঝিরি হাওয়াও বয়ে গেছে। রাষ্ট্রীয় এসব শোকে সমর্থন দিয়েছে বিরোধী দল। সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে তারা।
জনগণের ভোটই কোনো সরকারের জন্য শেষ কথা – গণতন্ত্রের সহজ, প্রতিষ্ঠিত এ সত্যকে বুড়ো আঙুল দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ক্ষমতা দখল করা, সেই হত্যার বিচারের পথ চিরতরে রুদ্ধ করতে সংসদে ইনডেমনিটি পাশ, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করা শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা, যু্দ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের মন্ত্রীসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ‘সম্মানিত' করা, বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে খুব ঘটা করে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন – এমন কিছু ঘটনার কারণে আওয়ামী লীগের কাছে বিএনপি আর যেন রাজনৈতিক প্রতিপক্ষ নয়, তার চেয়ে অনেক বেশি কিছু।
দু দলের সম্পর্ককে ‘বিরোধিতা' না বলে ‘শত্রুতা' বললে বোধহয় সত্যের অপলাপই হয়। নইলে জীবদ্দশায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' বললেও সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কেন রাষ্ট্রপতি হয়েই ‘বঙ্গবন্ধু' শব্দটিকেই বর্জন করবেন। বিএনপি এখনো সেই ধারাতেই চলছে৷ দীর্ঘ হানাহানির মাঝে একটা দুটো সুস্থ, স্বাভাবিক আচরণ যে দেখা যায়নি তা নয়, তবে সেগুলো অনুল্লেখ্য হয়ে গেছে হানাহানির পৌনঃপুনিকতায় ফেরায়।
এত কিছর পর্কও কিছু বিস্ময় মনে পুলক জাগায়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি এবং এ দাবির বীভৎস বিরোধিতার বাতাবরণে এ এক অবর্ণনীয় সুখানুভূতির উৎস। এমন উপহারের জন্য খালেদা জিয়ার ধন্যবাদ অবশ্যই প্রাপ্য।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×