somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসব বেদনা চলছে, অল্প কিছু দিন অপেক্ষা করতে হবে....

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাগাতার হরতাল ও চতুর্মখী আন্দোলনের কবলে পড়ছে দেশ; রাষ্ট্রের প্রসব বেদনা ওঠেছে, কিছু একটা প্রসব করবে। কী প্রসব করে তা বুঝতে অল্প কয় দিন অপেক্ষা করতে হবে।
হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিকে ঘিরে হরতাল আর পাল্টা হরতালের কারণে আগামী সপ্তাহ জুড়ে লাগাতার হরতালের কবলে পড়তে যাচ্ছে দেশবাসী। একই সঙ্গে আটক ব্লগারদের মুক্তি আন্দোলন, হেফাজতের লংমার্চের দিন জামায়াত নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজাগরণের মহাসমাবেশ, হেফাজতে ইসলামীকে ঠেকাতে ও ব্লগারদের মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনগুলোর হরতালসহ অন্যান্য কর্মসূচির কারণে দেশ পড়ছে চতুর্মূখী আন্দোলনের কবলে।
আগামী কাল শনিবারের হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি প্রতিরোধ ও জামায়াতকে নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণ হরতাল ডেকেছে, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সংগঠন। তাদের ডাকা হরতালে সমর্থন দিয়েছে আরো ১০টি বাম সংগঠন। একই দাবিতে আজ শুক্রবার বিকাল ৩টা থেকে চট্টগ্রামে টানা ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। আর শনিবার হেফাজতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরের সমাবেশে কয়েক লাখ লোকের সমাবেশ ঘটাবে বলে জানা গেছে। আবার যুদ্ধাপরাধীর বিচার দাবিতে আন্দোলনরত শাহবাগের কর্মীরা শনিবার থেকে আবার শাহবাগে অবস্থান নেবে এবং এদিন বিকেলে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে হেফাজতে ইসলামের লংমার্চকে ঘিরে মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনগুলোর ডাকা হরতাল প্রত্যাহার করা না হলে রোববার থেকে লাগাতার হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল দুপুরে লালবাগ জামিয়া আরাবিয়া মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। প্রধান বিরোধী দল বিএনপিও হেফাজতে ইসলামীর আন্দোলনে ‘নৈতিক’ সমর্থন দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও সরকার পতনের দাবিতে অনেক দিন থেকেই বিএনপি জোট হরতাল ও জ্বালাও-পোড়াও আন্দোলন করে আসছে। হেফাজতের হরতালের পর আবার আসবে বিএনপির হরতাল। বর্তমান সরকারের আমলে আরও হরতাল হবে জানিয়ে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার পদত্যাগ করলে আর হরতাল হবে না। গতকাল বিকেলে সাতক্ষীরায় এক সমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন।
অপরদিকে ঢাবি শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ আটক ব্লগারদের মুক্তির দাবিতে আগামী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধর্মঘট আহ্বান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা রোববার বিকেল ৪টায় রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হবে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সংহতি সমাবেশ। একই দাবিতে অন্যান্য ব্লগাররাও আন্দোলন করে যাচ্ছেন। বেতন-ভাতা বৃদ্ধিসহ সাত দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

সময় এলেই সবাই দেখতে পাবেন কেন ছিল এ প্রসব বেদনা। কী ই বা জন্ম নিল এর মধ্য দিয়ে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×