somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের প্রতিচ্ছবি

০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেবেলায় খেলার আসরে কাদামাটি দিয়ে বানাতাম
সৌন্দর্যের দেবী, রাধা-কৃষ্ণ, শান্তির পায়রা...
শান্তির পায়রা উড়িয়ে দিতাম—মাটির বলে উড়ত না,
কিন্তু মনে মনে উড়িয়ে দিতাম; উড়তে উড়তে
দেখতাম দূর-আকাশে চলে যেত—যেখানে তিনি আছেন;
ভাবতাম রূপকথায় পড়া রাজসিংহাসনের চেয়েও
বড় ও সুন্দর কারুকার্যে সজ্জিত সিংহাসনে বসে আছেন।

কখনো নিজেকে ঈশ্বরগোত্রীয় ভেবে ভুল হতো;
কঁচিকাঁচার আসরে কতবার আমি ঈশ্বর সেজেছি—
ভক্তি-শ্রদ্ধায় নত হয়ে আসা চোখে আমায় দেখত সবাই
এবং পায়ের সামনে ঘুরঘুর করত, প্রভুভক্ত কুকুর যেমন;
নিজেকে সত্যি সত্যিই ঈশ্বর ভেবে আমি পুলকিত হতাম।

বড়ো হতে হতে একসময় জেনেছি মহাবিশ্বের এই রহস্য—
তাঁর নির্দেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, জেনেছি
ঈশ্বর নিরাকার—মন থেকে মুছে ফেলি তাঁর প্রতিচ্ছবি
আরো জেনেছি স্বর্গ ও নরক—স্বর্গ-নরকের ধারণা থেকেই
ভাল-মন্দ-সাদা-কাল... এই শব্দগুলোর মানে বুঝতে শিখি
বুঝতে পেরে ভীষণ কষ্ট হয়—‘মন্দ’ কেনো মন্দ হয়?

প্রার্থনার জন্যে মা আমাকে বকতেন, আমি বুঝতাম না—
সামান্য এক মানুষ আমি, কী আসে যায় আমার প্রার্থনায়!
আমাকে দেখে যেমন কেনো বানর ভেংচি কাটলেইবা কী!
আবার পরম আনুগত্যের সাথে সালাম দিলেইবা কী!
তাতে কি পাটক্ষেতে ধান হয়, নাকি মরুভূমিতে ফুল ফোটে!

একদিন প্রার্থনায় বসলে দেখি ঈশ্বরের প্রতিচ্ছবি—
সজ্জিত সিংহাসনে বসে পায়ের উপর পা তুলে দোলাচ্ছেন
আর আমি চার হাত-পা গুটিয়ে, অর্থাৎ আরও ছোট হয়ে
আমার কপাল ঠেকাচ্ছি তাঁর পায়ে; ফুলেফেঁপে উঠছেন তিনি—
সবচে ভাল, নিস্পাপ ও সুন্দর নায়োকচিত চেহারার এক চিত্র;
তারপর আর কোনোদিন প্রার্থনা করা হয় নি—
প্রার্থনালয়ে যে দেখতে পাই আমি নিষিদ্ধ এই চিত্র!
_________
উলুখাগড়া, ডিসেম্বর ২০১০-এ প্রকাশিত
৩৯টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×