মাতৃগর্ভের অন্ধকার থেকে এসেছি এই মানব গ্রহে
ভেবেছি নিঃশ্বাষ নেব সবুজ আলো-বাতাসে,
গাইবো প্রেম সৌন্দর্য ও প্রাণের গান, গুচ্ছ গুচ্ছ
ফুটবে ফুল বুকে, দুধেভাতে কাটবে দিন;
গরু ছাগল কেঁচো নয়, সৃষ্টির সেরা মানুষ আমি।
কিস্তু এ আমি কোথায় এলাম? এখানে দেখছি—
বিজয়ের নিশান ওড়ে দানবের পক্ষে; চারদিকে
ধ্বনিত হতে শুনি কুটিল ও নির্মম চিৎকার;
বারুদের ধোঁয়ায় বিসাক্ত হয়ে ওঠা বাতাসে
নিঃশ্বাস নিতে পারি না, অন্ধ হয়ে আসে চোখ;
মানুষের ছবি আঁকতে গিয়ে এঁকে ফেলি জন্তুর ছবি।
এ আমি কোথায় এলাম? এখানে দেখছি—
সামনের দিকে হাঁটতে গেলে হাঁটতে পারি না
সামনে এক পা ফেললে, শত মাইল পিছিয়ে পড়ি;
গান গাইতে গেলে আমার গলা থেকে
গানের সুর বেরোয় না, বেরোয় শোষনের মন্ত্র।
এ আমি কোথায় এলাম? এখানে দেখছি—
চারদিক থেকে অভ্যর্থনা জানান হয় গর্দভদের
অভ্যর্থনা জানান হয় নিষ্ঠুর জল্লাদদের
অভ্যর্থনা জানান হয় চক্রান্তপরায়ন যাদুকরদের;
এ আমি কোথায় এলাম? এখানে দেখছি—
সর্বত্র জ্বলে নরকের চেয়েও ভয়ানক তীব্র অন্ধকার;
চারদিকে অন্ধকারের উৎসব, যে-দিকেই তাকাই
অদ্ভুত হিংস্র গণ্ডার নেকরে হায়েনার মুখ;
নাকি মানুষগুলোই হয়েছে এমন ভয়ানক কুৎসিত?
আলোচিত ব্লগ
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।