somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক গল্প নিয়ে উলুখাগড়া

১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উলুখাগড়া
সংখ্যা : ১৭
সম্পাদক : সৈয়দ আকরম হোসেন
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৩
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
দাম : ১৫০ টাকা

সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক ‘উলুখাগড়া’র নতুন সংখ্যা বের হয়েছে একুশে বইমেলা ২০১৩-এ। সৈয়দ আকরম হোসেন সম্পাদিত এ-কাগজটির এবার বের হল ১৭তম সংখ্যা। বরাবরের মতো প্রথমেই রয়েয়েছে ১০ জনের গুচ্ছ কবিতা। এ-সংখ্যায় যে ১০ জন কবি মলাটবন্দি হয়েছেন তাঁরা হলেন : রাজা হাসান, কুমার চক্রবর্তী, মিনাজ মুর, সুস্মিতা রেজা খান, নায়েম লিটু, কাজী নাসির মামুন, কাজল কানন, নাঈম আহমেদ, আরণ্যক টিটো, মুক্তি মণ্ডল। এরপরে বিশেষ সংযোজন ‘সাম্প্রতিক গল্প ও গল্পকার’। এতে রায়েছে ১ জন গল্পকারের ১টি গল্প, তাঁর গল্পভাবনা এবং গল্পকারের সার্বিক গল্প নিয়ে ১ জনের একটি গদ্য। এ-পর্বে মোট ৯ জন গল্পকারের ১টি করে গল্প ও গল্পভাবনা এবং তাঁদের গল্প নিয়ে আলাদা আলাদা করে ৯ জনের ৯টি গদ্য। কাগজটির এখানে এসে আমাদের চোখ আটকে যায়, সংখ্যাটি সংগ্রহ করার জন্য আমাদের মন তাড়া দেয়, আমরা উৎসুক হয়ে উঠি। কারণ একই মলাটের ভেতরে পাশাপাশি উম্মোচিত করা সাম্প্রতিক সময়ের গল্প, গল্প নিয়ে ভাবনা এবং গল্পের ব্যবচ্ছেদ আমরা দেখতে পাই। আর এতে করে কেমন হচ্ছে এ-সময়ের গল্পের ভাষা বা উপস্থাপন ভঙ্গি এবং বিষয় বৈচিত্র তা আমরা সহজেই ধারণা করতে পারি। ঠিক এখানেই উলুখাগড়ার বর্তমান সংখ্যার বিশেষত্ব। যে ৯ জন গল্পকার উলুখাগড়ার এবারের সংখ্যার বিশেষ সংযোজন বা আয়োজনে অন্তর্ভূক্ত হয়েছেন তারা হলেন মামুন হুসাইন, মহীবুল আজিজ, কামরুজ্জামান জাহাঙ্গীর, জাকির তালুকদার, ইমতিয়ার শামীম, মাসুদুল হক, চঞ্চল আশরাফ, প্রশান্ত মৃধা ও রাখাল রাহা। প্রখমেই মামুন হুসাইনের গল্প ‘আম্রপালি-সূত্র ও একখণ্ড জাতক কাহিনি’। গল্পভাবনা নিয়ে ‘লেখাপড়া সস্পর্কে যে দু-একটি কথা আমি জানি’ শিরোনামে লেখা মামুন হুসাইনের নিবন্ধটি বেশ বৈচিত্রময় ও তথ্যবহুল। মামুন হুসাইনের সাথে সাথে আমরা দেখি গোর্কি, চেখভ, বঙ্কিমদের মতো লেখকদের অভিমত; ছোট্ট এই একটি নিবন্ধেও আমরা ধারণা করতে পারি তাঁদের লেখক স্বত্তা, মানুষ ও সমাজের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি। এখানে উল্লেখ করা যেতে পারে জেমস জয়েসের একটি পরামর্শ, মামুন হুসাইন যা তাঁর নিবন্ধটিতে তুলে ধরেছেন; এক তরুণ লেখককে জেমস জয়েস এই পরামর্শ দেন যে, ‘তুমি লিখবে হৃদয় থেকে, মাথা থেকে নয়...’। এই পরামর্শটি আমাদের এই সময়ের লেখদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামুন হুসাইন সাহিত্য নিয়ে তাঁর চিন্তাভাবনা তুলে ধরার সাথে সাথে নিজেকে এভাবে তুলে ধরেন, ‘‘... সাহিত্যের প্রতি অনুরাগ মূলত প্রকাশ করে মানুষের প্রতি আমাদের অনুরক্তি, প্রকাশ করে সমাজ-কাঠামো বুঝবার একটি গোপন তৃতীয় চোখ, আর প্রকাশ করে সভ্যতার গলিঘোঁজ বোঝার পরম ধ্যানমগ্নতা। যদি তোতলা-কলমে লেখা, কোন বাক্য কখনো আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে, তা মূলত নিজেকে পাঠ করার এক অক্ষম চেষ্টা, অথবা এই তাবৎ ‘শব্দদূষণ’ ছিল জীবন নামক একটি সম্ভ্রান্ত গ্রন্থের টিবা-টিপ্পনি!’’। মামুন হুসাইনের গল্প নিয়ে লিখেছেন বেগম আকতার কামাল, এছাড়া মহীবুল আজিজের গল্প নিয়ে উষা গওহর, কামরুজ্জামান জাহাঙ্গীরের গল্প নিয়ে শহীদুল হক, জাকির তালুকদারের গল্প নিয়ে আলমগীর টুলু, ইমতিয়ার শমীমের গল্প নিয়ে সৌভিক রেজা, মাসুদুল হকের গল্প নিয়ে সৈয়দ শাহরিয়ার রহমান, চঞ্চল আশরাফের গল্প নিয়ে সৈকত আরেফিন, প্রশান্ত মৃধার গল্প নিয়ে খোরশেদ আলম, রাখাল রাহার গল্প নিয়ে মাহবুবুল হক। সাম্প্রতিক সময়ের গল্প নিয়ে এমন আয়োজন, তরুণ লেখক এবং সাহিত্যের জন্য অত্যন্ত গুরুত্ববহ। কারণ আগামীর পথে চলতে গেলে অতীত জানাবোঝার সাথে সাথে বর্তমানকে চিনে নেয়ার বিকল্প নেই; তরুনা কোথায় পা রাথেত যাচ্ছে, কেমন করে চলতে হবে সেই আয়না-স্বরূপ উলুখাগড়ার এবারের আয়োজন।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×