somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ: উন্নয়নশীল থেকে উন্নত। প্রয়োজন চিন্তাধারার পরিবর্তন।

২৫ শে মার্চ, ২০১০ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাল সবুজের পতাকা পেয়েছি আজ ৩৯ বছর । আমার জন্মেরও ২ বছর আগে । স্বাধীনতার গল্প শুনেছি মায়ের মুখে আর বাবার কাছে। বাবার মুখে মুক্তিযুদ্ধের রণক্ষেত্রের কাহিনী শুনেছি আর শুনেছি অনেক ত্যাগ আর বীরগাথা।এত বছর পর স্বাধীনতা নিয়ে লিখতে গিয়ে আমার দেশ মাতৃকার বেদনার্ত মুখ চোখে ভেসে ওঠে। দেশের অব্যক্ত বেদনার কথা তাই আজ আমি লিখতে বসেছি।

দেশপ্রেম শব্দটা অনেকের কাছেই আছে শুধু অভিধানে: দেশী পন্য বিদেশ গেলেও আমরা তার মূল্যায়ন করি না। অন্যের সংস্কৃতি অনুকরণ করতে গিয়ে আমাদের নিজের বলে আজ অনেক কিছুই নেই। নৈতিকতার অবক্ষয়ে আমরা আজ সত্য - মিথ্যা, নীতি - দূর্নীতির পার্থক্য ভূলে গেছি। পেশী শক্তি আর দূর্নীতিকে মাথা নত না করে ঘৃনা করার শক্তি অর্জন করতে হবে। দূর্নীতির মূলে আঘাত করতে হলে সবার আগে দরকার আমাদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন; যত আগে হবে সে পরিবর্তন ততই মঙ্গল।

অশিক্ষা আমাদের জাতীয় সমস্যা। শিক্ষার কোনো বিকল্প নাই; শিক্ষার বিস্তারে সরকার আর জনগনকে একসাথে কাজ করতে হবে। অনেক এনজিও একাজে এগিয়ে এসেছে; আরও সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে। রাষ্ট্রযন্ত্রকে আরও সক্রিয় করতে সরকারকেই এগিয়ে আসতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী। সাথে আছে মঙ্গা, খরা। এ থেকে উত্তরণের জন্যে দরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। সবুজ বিপ্লবের সাথে আমাদের আপামর জনতাকে একাত্ন করতে হবে। যুব সমাজের শক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করাটা খুবই জরুরী। কৃষিকাজে শিক্ষিত বেকারদেরকে উৎসাহিত করতে কার্যকরী পদক্ষেপ নেয়াটা সময়ের দাবী। ফসলি জমির বিকল্প ব্যবহার রোধ না করতে পারলে এত বিপুল জনগোস্ঠীর খাদ্যের যোগান অসম্ভব হয়ে পরবে। সবুজ বিপ্লবের সাথে সবাই এগিয়ে এলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকেও দেশকে বাচাঁনো সম্ভব।

বেকার সমস্যা আমাদের উন্নয়নের পথে বড় বাধা। কিন্তু জনশক্তি যদি দক্ষ হয় তা আমাদের বড় সম্পদে পরিনত হতে পারে। আমরা সাধারনত অদক্ষ জনশক্তি রপ্তানী করি; এ অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিনত করার জন্যে প্রয়োজন প্রশিক্ষণ আর ভালো প্রশিক্ষণকেন্দ্র। চাকুরীমখীতার চেয়ে স্বনিয়োজিত হবার জন্যে সবাইকে উৎসাহিত করা দরকার। বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে কার্যকরী ব্যবস্হা নিতে হবে। যোগাযোগ ব্যবস্হার উন্নতি ছাড়া বিনিয়োগে গতি আসবে না।

দারিদ্র্য আমাদের আরেকটি জাতীয় সমস্যা। সর্বনিম্ন আয়ের জনগোস্ঠীকে চিহ্নিত করে তাদের জন্যে আলাদা প্রকল্প বাস্তবায়নে উচ্চবিত্তদেরকে সম্পৃক্ত করতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করলে সকলে উপকৃত হবে। উচ্চবিত্তদের তালিকা করে সঠিক কর আদায় নিশ্চিত করতে হবে।

যারা দেশ সেবার গুরুভার পেয়েছেন তারা যদি ব্যক্তি আর দলের উর্দ্ধে থেকে কাজ করেন আর আমরা সবাই যদি সচেতন হয়ে দেশের জন্যে
বিন্দু পরিমান কাজও করি; দেশ একদিন উন্নত দেশের সারিতে নাম লিখবেই। সেদিন স্বাধীনতার সব ত্যাগ সার্থক হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×