সামনেই লাল সেলয়ার পরা দুরদান্ত একটি সুন্দর মেয়ে খুব স্লো ভাবে আমার দিকেই আসছে ঠোটের কোনে মুচকি হাসি। তরুনীকে আমি ঠিক চিনতে পারছি না, কে সে ?
ভালো আছেন ? আমাকে চিনতে পড়েছেন ?
ভেবে পাছিলাম না সত্য বলবো না মিথ্যা। মিথ্যা বলে যদি ধরা পরে যাই ! না ঠিক চিনতে পাড়লাম না ! কে তুমি ?
একটু কষ্ট করুন চিনতে পাড়বেন আপনার কলম গুলো কিন্তু এখনো আমার কাছে আছে।
আমার কলম ?
হুম আপনার কলম!
তুমি সেই লাল ফ্রোক পড়া মেয়েটানা ? না আমি অর্পিতা ।
ওই একি। কি খবর তোমার এই বর বিকেলে তুমি টিএসিতে।
আপনাকেই খুজছিলাম।
বাহ মুখে মুখে অনেক শুনেছিলাম ছেলেরাই নাকি ফ্লাটিং করে এখন দেখছি......... ।
কি আর করবো আপনি তো করবেন না তাই আমি করলাম ! আজিজে এসেছিলাম।
আপনি এখানে কি করে ? ওই যে তোমাকে খুজছিলাম ।
কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কয়েক যুগ পড়েও দেখা হলেও মনে হয় চির চেনা অতি কাছের কেউ। কখন চিন্তাই করতে পারিনি একদিন দেখা হয়ে যাবে অর্পিতার সাথে। সে অনেক বছর আগের কথা যখন হারিয়ে ফেলেছিলাম আজ আবার ফিরে পেলাম। ধরে রাখার ক্ষমতা আমার নেই আমি জানি। কিছু না বলা কথা যা কখনোই বলা হয়নি। আজও বলা হলোনা। তবে ভালো লাগছে অনেক ইচ্ছে ছিল অতঃপর একদিন অর্পিতার সাথে আমার দেখা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




