গোলাকার পৃথিবীতে কোন এক দিন হয়তো দেখা হয়ে যাবে, কোন এক চেনা, অতি পরিচিত কোন এক মুখের সাথে। যখন আমি পৃথিবীর সকল বাধা ছিন্ন করে, তোমাদের মাঝে ফিরে আসবো। আসবো এই ধরনীরে তোমাদের সকলের মাঝে।
হয়তো অনেকের কাছে আমি তখন নতুন কোন বস্তু। অনেক দূরের কেউ। তারা নিজেদের মাঝে কথা কানা-কানী চলবে আমাকে নিয়ে। কে সে ? প্রশ্ন তৈরি হবে অনেকের মাঝে।
অনেকের কাছে হইতো আমি অতি পরিচিত কোন মুখ, তার পরেও তাদের থেকে অনেক সূরের কেউ, মনে করে নিবে নিজের অজান্তে।
কেউ কেউ হয়তবা চিন্তায় পরে যাবে আজ অবদি তার সাথে কী আমার পরিচয় ছিল ? কখনো কি আমরা ক্রিকেট খেলার মাথে একে পরের সাথী ছিলাম ? হাজারো কথা চিন্তা বিচরন সকলের মাঝে !
আমি সকলের থেকে দূরে থেকেও অতি কাছে একজন। আমি তোমাদের প্রিয়, সকলের পরিচিত, সৃতির পাতা গুলো উল্টে দেখ পাবে আমায়। আমি সেই চিরচেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


