অনবদ্য সে জীবন
তোমার কথা বলে
মনের আঙ্গিনায়, চোখের সীমানায়
একাকী অজানায় তোমার ছবি আকে
গরমের শেষে শীতের আগমন
তোমার প্রতি হয় তার দুর্বার আকর্ষণ
শীতের পরে যখন আবার আসেরে গরম
তোমায় ভালবাসি বলিয়া
চিৎকার করে মন
নাই তার সরম
এ মন হায়
বারেবার চায় ফিরে পেতে তোমায়
তুমি বুঝলনা অকুল নয়না
কান্দিয়া ভাসাও বুক
যার আশায় কর তুমি অপেক্ষা
সে যে তোমায় দেবেনা ভিক্ষা
অহে নারী ওহে ভালবাসার স্বর্গ পূজারী
জেনেও কর তুমি না জানার ভান
পিছন ফিরে দেখ
তোমার জন্য অন্য কারও
ওষ্টাগত প্রাণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




