ওগো আগামি দিন পূর্ণিমা
পূর্ণিমার আলোতে আলোকিত জাহান হবে
কাল সন্ধ্যায় তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখবো
জানি তা সত্য হবেনা
আজ একটু আগে আগে আমি ঘুমাবো
যেনো স্বপ্নে দেখতে পারি
সে মুহূর্ত
তুমি দু পা মেলে বসে আছে
তোমার কোলে আমার মাথা
তুমি চাদের পানে চেয়ে থাকবে
আমি দেখবো তোমার মুখের অবয়ব
সারা জাহান পূর্ণিমার আলোয় আলোকিত
আমি আলোকিত তোমাতে
আমি দেখবো দু নয়ন ভরে
তোমার অপরুপ মুখখানি
চাদের বিকল্প হিসেবে তোমায় দাড়া করাবো আমি
আবার হবেনা বলে সেখান থেকে সরিয়ে
আমার সিংহাসনে বসাবো আমি
তুমি সে যে শুধুই তুমি
চাদের সাথে কি করে তুলনা করি আমি
তুম যে অপরুপা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


