somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদে ঘরমুখো যাত্রীর খোঁজে বিআরটিসি

০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহমেদ জামাল: ঈদে যাত্রী খুঁজে পাচ্ছে না বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসি। ট্রেন, লঞ্চ, স্টিমার ও বেসরকারি বাসের অগ্রিম টিকিটের জন্য যখন ঘরমুখো মানুষ যুদ্ধ করছে, তখন বিআরটিসি’র বিভিন্ন কাউন্টারে চলছে নীরবতা। কাউন্টারের সামনে ঈদের অগ্রিম স্পেশাল টিকিট বিক্রির ঘোষণা দিয়ে বসে আছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটির কর্মীরা। কিন্তু যাত্রীর দেখা মিলছে না। গতকাল রাজধানীর কমলাপুর, মতিঝিল, কল্যাণপুর, কোনাপাড়া ঘুরে দেখা গেছে এমন অবিশ্বাস্য দৃশ্য। সংস্থার পরিচালক (টেকনিক্যাল) কর্নেল আবদুল্লাহিল করিম বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন। তবে প্রচারণার অভাবে বিআরটিসি’র বিষয়ে যাত্রীদের এমন উদাসীনতা হতে পারে বলেও ধারণা করেন তিনি।
বিআরটিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে দেশের উত্তর ও পূর্ব-দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ২৪০টি বাস চলাচল করবে। এর মধ্যে ৫৫টি বাস ডবল ডেকার। ঈদের আগে ৩ দিন ও পরে ৩ দিনের জন্য রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটি অগ্রিম স্পেশাল টিকিট ছাড়ার ঘোষণা দেয় গতকাল। কিন্তু বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা গেল অবাক করা দৃশ্য। কাউন্টার খুলে বিআরটিসি’র কর্মীরা বসে থাকলেও যাত্রীদের নেই কোন আনাগোনা। চেয়ারে বসে অলস সময় কাটাচ্ছেন টিকিট কাউন্টারের কর্মীরা। তবে বেলা সাড়ে ১২টায় কমলাপুর কাউন্টারে গিয়ে দেখা গেল টিকিট ক্রেতা-বিক্রেতা কেউ নেই। ঈদের অগ্রিম স্পেশাল টিকিট বিক্রির ঘোষণা সংবলিত কাগজ শোভা পাচ্ছে কাউন্টারের সামনের গ্লাসে। বুকিং ক্লার্ক অন্য কাজে চলে গেছেন বলে জানান পাশের কাউন্টারের কর্মী। ঘটনার সত্যতা স্বীকার করেন এখানকার ট্রাফিক কর্মকর্তা। তিনি বলেন, বিআরটিসি’র অগ্রিম টিকিটের বিষয়ে মানুষ টেলিফোনসহ নানাভাবে খোঁজ নিচ্ছে। তবে এখনও আসতে শুরু করেনি। ২-১ দিনের মধ্যে আশা করি পুরোদমে টিকিট বিক্রি শুরু হবে। প্রায় একই রকম দৃশ্য দেখা গেছে, বিআরটিসি’র কল্যাণপুর কাউন্টারে। গতকাল সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কাউন্টারে ১২টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা-রংপুরের ১১টি এবং ঢাকা রাজশাহীর ১টি। দুপুরের পর দেখা যায় কাউন্টারম্যান ফেরদৌস অলস সময় কাটাচ্ছেন। তিনি জানান, রাজশাহীর টিকিট ৩৫০ এবং রংপুরের টিকিট ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে। সারা বছর আমরা এখান থেকে টিকিট বিক্রি করি না। ঈদ এলেই কেবল ঈদ স্পেশাল টিকিট বিক্রি করি। অনেকেই জানেন না যে, এখান থেকে টিকিটি বিক্রি করা হয়। এ কারণে যাত্রী নেই বললেই চলে। তিনি জানান, যে কয়টি টিকিট বিক্রি হয়েছে সবই সকালের দিকে। দুপুরের পর মাত্র ১টি টিকিট বিক্রি হয়েছে। এখানকার ট্রাফিক অফিসার নূরে আজম জানান, ঈদ উপলক্ষে আমাদের পর্যাপ্ত গাড়ি রয়েছে। পুরাতন ৬০টি গাড়ির পাশাপাশি নতুন ২৯টি গাড়ি আনা হয়েছে। সবগুলো বাসই দ্বিতল। প্রত্যেক বাসে ৭৪টি করে আসন রয়েছে। রাজশাহীর যাত্রী ইমন জানান, বাসের টিকিটের জন্যে গাবতলী ও কল্যাণপুরের কয়েকটি কাউন্টার ঘুরেছি। ১৮ই আগস্টের টিকিট পাইনি। পরে এখানে এসে সহজেই বিআরটিসি বাসের টিকিট কিনে নিলাম। রাজধানীর অন্য কাউন্টারগুলোতেও একই অবস্থা বলে জানা গেছে।
এদিকে ঈদ স্পেশাল টিকিট বিক্রির বিষয়ে শিগগিরই রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছেন বিআরটিসি কর্তৃপক্ষ। উদ্দেশ্য সংস্থার ঈদ স্পেশাল সার্ভিসের বিষয়ে যাত্রীদের আকৃষ্ট করা। এ ব্যাপারে বিআরটিসি’র পরিচালক কর্নেল আবদুল্লাহিল করিম বলেন, সড়কপথে নানা ঝক্কি ঝামেলার কারণে ঘরমুখো মানুষ সবার আগে রেলপথকে প্রধান্য দেয়। এর পর মানুষের পছন্দের তালিকায় থাকে গাবতলী-সায়েদাবাদকেন্দ্রিক বেসরকারি কোচ সার্ভিস। এসব পরিবহন থেকে টিকিট পেতে ব্যর্থ হলে মানুষ বিআরটিসি’র দিকে আসে। এছাড়া কিছু সংখ্যক যাত্রী ট্রেনের ছাদে, লঞ্চের ডেকে ওভার লোডিং হয়ে ঝুলে বাড়ি যেতে হয়তো বা আনন্দ উপভোগ করে বলে মন্তব্য করেন বিআরটিসি’র এই কর্মকর্তা। তিনি বলেন ট্রেন, বাস ও লঞ্চের ১৫, ১৬, ১৭ই আগস্টের টিকিটের জন্য মানুষ যেন পাগলপ্রায়। অথচ ওইসব তারিখের পর্যাপ্ত টিকিট বিআরটিসি’র আছে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×