হতভম্ব মা (এ লজ্জা লুকাই কেমনে)
০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৌলভীবাজার প্রতিনিধি: হাসপাতালের বেডে শুয়ে আছে ১৪ বছরের এক মেয়ে শিশু। শিয়রে বসে আছেন তার মমতাময়ী মা। শিশুর দু’চোখ বেয়ে অশ্রু ঝরছে। মায়ের মুখে কথা নেই। চোখে নেই জল। এই শিশুটি তার এক নিকটজনের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। তাই মা হতভম্ব।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার এক গ্রামে পরী বিবি (ছদ্ম নাম) থাকেন স্বামী সন্তান নিয়ে। গত ৬ই আগস্ট পরী বিবি ও তার স্বামী বিকাল বেলা বাড়ির বাইরে যান নিজের কন্যা শিশু (১৪)কে বাড়িতে রেখে। এই সময় একই গ্রামের এক সন্তানের জনক তারই নিকটজন এক লম্পট ঘরে ঢুকে এই কন্যা শিশুর উপর নির্যাতন চালায়। বাড়ি ফিরে মা-বাবা ঘটনা জেনে হতভম্ব হয়ে যান। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায় মা পরী বিবি শিশুর শিয়রে বসে আছেন নির্বাক হয়ে। অনেক জিজ্ঞাসার জবাবে একবার অনেক কষ্ট নিয়ে শুধু বল্লেন আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না। শিশুটি এই নির্যাতনের কথা মুখে বলতে চায়নি। তবে আত্মীয়-স্বজনরা জানিয়েছেন এই পাশবিক নির্যাতনের কথা। জানা গেছে, এই বিষয়ে এখনও কোন মামলা হয়নি। এই সময় এক সমাজকর্মী শিশু এবং তার মায়ের করুণ অবস্থা দেখে চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়ে আসেন। তখন তার বক্তব্য ছিল এমন নির্মম ঘটনার পরও সমাজে ওই লম্পটরা ঘুরে বেড়ায় কিভাবে এবং কিছু মানুষ এদের পক্ষাবলম্বন করে কোন বিবেকে।
-----নিউজ ডেস্ক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন