somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্ল্যাকবেরির মরণকামড় - বাজারে আনলো তাদের বহুলপ্রতীক্ষিত নতুন স্মার্টফোন জেড-১০

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একসময় মার্কিনীরা আদর করে ডাকত ক্র্যাকবেরি। শব্দটি আসে ক্র্যাক কোকেন থেকে। কোকেনের প্রতি তাদের যেমন আসক্তি তেমনি আসক্তি ছিল এই ক্র্যাকবেরির প্রতি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ছিল রিসার্চ ইন মোশনের তৈরী ব্ল্যাকবেরি। ধীরে ধীরে এতে ভাগ বসায় এ্যাপল এবং কিছু পরে এ্যন্ড্রোয়েড স্মার্টফোনগুলি। কিন্তু একসময় যে এদের দাপটে তাদেরকে প্রায় শুন্যের কোঠায় নিয়ে যাবে তা কে জানত। তবে ফিরে আসার চেষ্টা ছিল বরাবরই। কিন্তু আইওএস এবং এন্ড্রোয়েডের সাথে পেরে উঠা হয়নি। ফলাফল পিছনের দিকে যাওয়া। তবে এবারে রিম কতৃপক্ষ ঘোষনা দিয়েছে আবারও তাদের হারানো মার্কেট ফিরে পাওয়ার। এবং তাদের সেই আত্নবিশ্বাসের পেছনে তাদের নতুন সেটের ডিজাইন এবং নতুন অপারেটিং সিষ্টেমের সম্ভাবনা। গত ৩০শে জানুয়ারী তারা ঘোষনা করেন নতুন সেটের এবং নতুন অপারেটিং সিষ্টেমের। সেই সাথে সতর্কবার্তা এ্যপল এবং এন্ড্রোয়েড ফোন এর প্রতি



এবারে তাদের লক্ষ্য সাকুল্যে বিশ্ববাজারে ধরে রাখা ৭% মার্কেট ধরে রেখে এগিয়ে যাওয়া। এবারে আসা যাক নতুন ঘোষনা দেয়া সেটটির বিভিন্ন দিক নিয়ে, প্রথমেই বলে রাখি এ সেটটিই হতে যাচ্ছে তাদের টিকে থাকার শেষ অস্ত্র। সুতরাং তারা ডিজাইন করেছে তাদের সেরাটি দিয়েই। ৪.২ inch পর্দার তৈরী সেটটি দৈর্ঘ্য ৫.১২ inch হবে এবং পাতলা হবে প্রায় আইফোন ৫ এর মতোই। মাত্র .৩৫ inch. ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেল। যা দিয়ে এইচডি ভিডিও করা সম্ভব হবে। আর ভিডিও কলিং এর ক্ষেত্রেও এর টকটাইম হবে ১০ঘন্টা। যা হবে ৩জি ব্যবহারকারীদের জন্য একটি অনন্য সুবিধা।



বিশেষ সুবিধাসমূহ

-ব্ল্যাকবেরি ব্যালেন্স
-ডকুমেন্টস টু গো
-ইনটেলিজেন্ট ক্যালেন্ডার
-ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস
-ব্ল্যাকবেরি হাব
-ইউনিফাইড কমিউনিকেশন
-৭০ হাজারেরও বেশী এ্যপসসমৃদ্ধ ব্ল্যাকবেরি ওএস ১০
-বিবিএম ৬
-ষ্ট্যান্ডবাই -৩১২ ঘন্টা



ওজন: ১৩৭.৫ গ্রাম
মেমোরি: ১৬ জিবি
রম: ২ জিবি
ক্যামেরা: জিও-ট্যাগিং, একটানা এটো ফোকাস, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ফেস ডিটেকশন




৪জি এলটিই সমর্থিত সেটটির সিপিইউ হবে ডুয়ালকোর ১.৫গিগাহার্টজ । সেটটি সাদা এবং কালো দুটি রঙে পাওয়া যাবে। তবে বাংলাদেশে এটি এলটিই এখন সমর্থন না করলেও স্বাচ্ছন্দে ৩জি ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে সেটটির দাম পড়বে আনুমানিক ৫০ হাজার থেকে ৫৫ হাজার।

ব্ল্যাকবেরি কতৃপক্ষ সেটটির সাথে দিচ্ছে নিজেদেরই তৈরী কিছু এক্সেসরিজ। যা আপনার সেটটির সেন্দৈর্য আরো বাড়াবে। অল্পকিছু টাকা বেশী খরচ করলে এসব এক্সেসরিজ আপনার সেটটির দাম আরো বাড়িয়ে তুলবে। সেক্ষেত্রে নন ব্র্যান্ড কোন এক্সেসরিজ আপনাকে কিনতে হচ্ছে না।

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×