somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্ট্রেলিয়ার সিডনী এবং মেলবোর্নও আজ শাহবাগ স্কয়ার

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ দুপুর দুটোর দিকে, আমরা বেশ কয়েকজন তখনও সদ্য শেষ হয়ে যাওয়া সংহতি সমাবেশের উত্তেজনায় সাঁতার কাটছি - দেখলাম প্র্যাম ঠেলে এক তরুনী মা আসছেন। পাশে হাটছে ফুটফুটে এক মেয়ে। হাতে ছোট্ট বাংলাদেশের পতাকা। অপরিচিত। তাতে কি? আজকে তো ব বলতে সব বাঙ্গালী। আমি খানিকটা এগিয়ে গেলাম। আমাকে এগিয়ে যেতে দেখে তিনি বললেন, শেষ হয়ে গ্যাছে না? ইস আমি মিস করলাম। বিশ্বাস করবেন কিনা জানি না; আমার আনন্দে কান্না পেয়ে গেল। অনেক চেষ্টায় সেটা চেপে বাচ্চাটিকে গাল ছুঁয়ে আদর করলাম। মনে মনে ওকে বললাম, মা রে, আমি আর তুই আমরা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান। কারন আমরা দুজনেই বাঙ্গালী মায়ের গর্ভে জন্মেছি। তরুনী মায়ের দিকে তাকাতেই, তিনি হেসে বললেন, সরি, ট্র্যাক ওয়ার্ক চলছে। আমার আসতে অনেক দেরী হয়ে গেল। আমি বললাম কিচ্ছু দেরী হয়নি। আমি তাকে পুরো ঘটনা বর্ননা করলাম। এমনকি মেয়েটিকে নিয়ে জয় বাংলা শ্লোগান দিলাম।
উপরের কথাগুলো ফেইসবুকে শেয়ার করেছেন আবেগপ্রবন এক সিডনীপ্রবাসী ভদ্রলোক। যিনি ফাসির দাবীতে সিডনীতে অনুষ্ঠেয় মানববন্ধনের একজন আয়োজক। তার মতই আরো হাজারো অষ্ট্রেলিয়া প্রবাসী ভাইবোনদের আবেগ এবং অনুভূতি্ই যেন হয়ে উঠে এক একটি শাহবাগ স্কয়ার। তা সেটি পৃথিবীর যেখানেই থাকুক না কেন।


আর যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্ত্বরে ও দেশজুড়ে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইবোনুদের প্রতি একাত্নতা ও সংহতি জানাতেই সিডনীর এ্যাসফিল্ড পার্কে ও মেলবোর্নের ফেডারেশন স্কয়ারের পেছনে প্রবাসী বাংলাদেশীরা আয়োজন করে মানববন্ধনসহ গনস্বাক্ষরতা কার্যক্রম।

রোববার মেলবোর্নের ইয়ারা নদীর পাড়ের অ্যাঞ্জেল স্ট্যাচু পার্ক ও সিডনীর এ্যাশফিল্ড পার্কও যেন হয়ে উঠেছিল আরেকটি শাহবাগ। বয়স-পেশা আর দলীয় রাজনীতির সীমাবদ্ধতা ও সংকীর্ণতার উর্ধ্বে ওঠা সাত –আট’শ প্রবাসী চিন্তা-চেতনা-ভাবনা আর মানসিক ঐক্যে পার্ককে বানিয়ে ফেলেছিলেন শাহবাগ। মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা।
বাজানো হয় জাতীয় সংগীত, একাত্তরের রণাংগনের নানা গান। আয়োজিত এ সম্মিলন থেকে একাত্তরের ঘাতকদের ফাঁসির দাবিতে নেওয়া হয় সাক্ষর অভিযানের পাশাপাশি বাংলাদেশকে রাজাকার মুক্ত রাখার।

স্বাক্ষরিত চিঠিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক ট্রাইবুন্যালসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে।

এছাড়া্ও সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্রদের আয়োজনেও হয় আরেকটি মানববন্ধন।





কৃতজ্ঞতা: এস.এম তরিকুল আলম,রোমানা শারমীন,রাজন নন্দী(সিডনী)
মেহেদী আল ইমরান(মেলবোর্ন)

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×