somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খলিফা হারুন-অর-রশিদ এর ত্রাণ বিতরণ ও বর্তমানে ছবি তুলে ত্রাণ বিতরণ প্রসঙ্গে

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" খলিফা হারুন-অর-রশিদ এর ত্রাণ বিতরণ ও বর্তমানে ছবি তুলে ত্রাণ বিতরণ প্রসঙ্গে "

হাবিব লাবু,
প্রতিষ্ঠাতা সভাপতি, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক)

আমরা সকলেই জানি ইসলামের খলিফা হারুন- অর- রশিদের রাতের অন্ধকারে ক্ষুধার্ত এক পরিবারের কাছে নিজে রাজ কোষাগার থেকে কাধে করে খাবার পৌছানোর অমর কাহিনী।

বর্তমানে করোনা দূর্যোগে, দেশের হাজার প্রান্তে হাজার মানুষ এগিয়ে আসছে আশেপাশের গরীব মানুষগুলোর কাছে, সামর্থ্যমত খাদ্য নিয়ে।

পাশাপাশি তারা ছবি তুলছে, অনেকে মিলে তুলছে। আবার সেটি হয়তো ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য হলেও তুলছেন। অনেকে এর পিছনে অনেক দুঃখ কষ্টের কথাও লিখছেন।

কিন্তু বাধসেঁধেছে কিছু মানুষ। এদের পিছনে লেগে পড়েছে। তাদের হাদিসের উদ্ধৃতি দিয়ে ভাষ্য " দান করার সময়য় এক হাত দিলে অন্য হাত যেন টের না পায়"। এটি আমিও মানি। কিন্তুর পিছনে কিন্তু যে থেকেই যায়।

তাহলে আসুন, বর্তমান প্রেক্ষাপটে বাস্তব অভিজ্ঞতা জানাই। চিরিরবন্দরে বালা পাড়ার গরীব এক বৃদ্ধা মহিলাকে দুই দিন আগে প্রায় ৫০০ টাকার খাদ্য পৌছে দিয়েছে চিরিরবন্দর মডেল সপ্রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। কিন্তু দুই দিন পরেই সেই মহিলা এলাকার অন্য মানুষের কাছে তার অভাব, অভিযোগ জানিয়ে বেড়াচ্ছিলেন যে সে কোন ত্রাণ / খাদ্য সহযোগিতা কোথাও পায় নাই। খুব কষ্টে দিনানিপাত করছে। স্বভাবতই মানুষের মধ্যে সহানুভুতি জাগলে তারাও অন্য সংগঠন থেকে তাকে আরও খাদ্যদ্রব্য যোগাড় করে দেন।

কিন্তু নসিব খারাপ হলে যা হয়, সেই খবর জানতে পারে মডেল অ্যালামনাইয়ের এক সদস্য। সে ঐ মহিলার মিথ্যাচার সর্ম্পকে এলাকার মানুষকে জানালে তারা প্রথমে ব্যাপারটি বিশ্বাস করে নাই।

এমন সময়ে সেই সদস্য তাদের মেসেঞ্জার গ্রুপ (কমিটির সকল কাজের ছবি কিংবা কর্মপরিধি যেখানে ঠিক করা হয়) সেই বৃদ্ধা মহিলার হাতে তুলে দেয়া ছবি এলাকার মানুষকে দেখাতে সক্ষম হলে সকলের ভুল ভেঙে যায়।

একদম সাধারণ অভিজ্ঞতা মনে হল আপনাদের কাছে তাই না। আসুন, একটু চিন্তা করি।

ঐ বৃদ্ধা মহিলাকে যদি ছবি ছাড়া সেদিন প্রমাণ করা না যেত, তবে সে মানুষের সহানুভুতিকে কাজে লাগিয়ে পূর্বের তুলনায় আরও বেশি খাবার পেতে চাইতো।

অন্যদিকে এক সত্যিকারের না খেয়ে থাকা পরিবার বঞ্চিত হতো তাদের প্রাপ্য থেকে।

আর আপনি এই যে ছবি দেখছেন আর বলছেন, মানুষ দেখানোর জন্য ত্রাণ দিচ্ছে।

হ্যাঁ ভাই, একজনের দেখানোর জন্য ফেসবুকে ছবি দেখে যদি অন্য আরেকজন আবার লোক দেখানোর জন্য কিছু খাবার দেয় তবে লাভ কিন্তু ঐ গরীবদেরই হচ্ছে।

হ্যাঁ ভাই, এটিই হল স্যোসাল মিডিয়ার পাওয়ার। সবাই দেখানোর জন্য করে না ভাই।

ছবি তুলে রাখে বুড়ো বয়সে যখন কাজ করতে পারবে না, যৌবনে কাটানো এই কর্মগুলোর স্মৃতি তাকে আরও দৃ্ঢ় মনোবল নিয়ে বেঁচে থাকার শক্তি যোগাবে অবশ্যই।

আর এভাবে ছবি দেখতে দেখতে একদিন আপনি যখন দেখবেন, আপনার পাশের বাড়ির অমুক আপনার থেকে কম আয়ের হয়েও মানুষকে সাহায্য করছে তবে আমি কেন পারবো না।

আমিও দেই না কেন আমার পাশের জনকে। আমি জানি তখন আপনি ছবি তুলবেন না, কাউকে দিবেন না।

আদতে কিন্তু লাভ হল আপনার পাশে গরীব মানুষটার।উৎসাহের কেন্দ্র ছিল সেই ছবিই।

আপনি এখন ভাববেন এটা অহংকার।শেষ করছি এক হাদিস দিয়ে, "আল্লাহ দুই বান্দার মাঝে নামাজ নিয়ে প্রতিযোগিতা খুব পছন্দ করেন। যখন কোন বান্দা ভাবেন আরে আমার প্রতিযোগি এতো ভালো মত, সময়মত নামাজ পড়ছে, তাহলে আমি পারবো না কেন?"

আমাকেও পারতে হবে।

আল্লাহ আমাদের সকলের সুস্থতা দান করুন।
(আমিন)
ছবিঃ প্রতীকি

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×