সমাধান চাই ! আর সজ্য হয় না । কত কাল এভাবে থাকা যায় ?
আলাদা
আমি জানি , আমি তোমাদের থেকে আলাদা ।
তোমরা যা ভাবো , আমি তা ভাবতে চাই না ।
তোমরা যা ভাবো , তা সর্বসম্মত হয় , কিন্তু ,
আমি যা ভাবি তা তোমাদের কাছে বিরক্তিকর ।
কারন আমি জানি , আমি তোমাদের থেকে আলাদা । ... বাকিটুকু পড়ুন
যুক্তিকে ত্যাগ করেছে যে ব্যাক্তি, তার সঙ্গে যুক্তিসহ তর্ক করা
আর মৃত কে ওষুধ ভেতরে ফারাক নেই । লিঙ্ক
দয়া করে আমার ব্লগ এ সবাই(যুক্তিবাদী ব্যাতিত) কমেন্ট করা থেকে বিরত থাকুন ।
এতে আপনাদের মনে অনেক চিন্তার উদয় হতে পারে । কিন্তু সেটা আপনাদের ব্যাক্তিগত ব্যাপার । শুভ ব্লগিং... বাকিটুকু পড়ুন
নিরাকার পদার্থ দৃষ্টিগোচর হয় কিভাবে ?
ধর্মযাজকদের নিকট শোনা যায় যে, বেহেস্তে বিশ্বাসীগণকে আল্লাহ (নূর ও আলোরূপে) দর্শন দান করিবেন । যিনি চির অনন্ত চির অসীম তিনি কি চির নিরাকার নহেন ?
বিজ্ঞানীদের মতে; স্থুল অথবা সূক্ষ্ম যেরূপেই হোক না কেন কোন রকম পদার্থ না হলে উহা দৃষ্টিগোচর হয়... বাকিটুকু পড়ুন
নিরাকারের সাথে নিরাকারের পার্থক্য কি ?
আল্লাহ নিরাকার এবং জীবের প্রাণ ও নিরাকার । যদি উভয়ই নিরাকার হয় তবে আল্লাহ এবং প্রাণ এই দুই নিরাকারের মধ্যে পার্থক্য কি ? বাকিটুকু পড়ুন
শক্তিঃ
''শক্তি'' বলিতে আমরা বুঝি যে, উহা কাজ করিবার ক্ষমতা। শক্তিকে জানিতে বেশি দূরে যাইতে হয়না। কেননা উহা আমাদের নিজের মধ্যেই আছে, যাহার সাহায্যে আমরা উঠা বসা, চলা ফেরা ও নানাবিধ কাজকর্ম করিয়া থাকি। কিন্তু শুধু গায়ের শক্তিতেই সকল রকম কাজ করা যায় না, অন্যান্য রকম শক্তির ও দরকার। গায়ের... বাকিটুকু পড়ুন
কালঃ
কাল বা সময় কে আমরা দেখিতে পাইনা, দেখিতে পাই শুধু ঘটনাকে । কেহ কেহ বলেন যে 'কাল'
বা সময় নামে কোন কিছুই নাই ,'কাল' হইল ঘটনা পর্যায়ের ফাঁক মাত্র । সাধারনত কালকে আমরা তিনভাগে বিভক্ত করিয়া থাকি । যথা- ভুত, ভবিষ্যৎ ও বর্তমান । কিন্তু কেহ কেহ বলেন যে, বর্তমান... বাকিটুকু পড়ুন
আল্লাহের অনিচ্ছায় কোন ঘটনা ঘটে কি ?
বলা হয় যে, আল্লাহের অনিচ্ছায় কোন ঘটনা ঘটে না । এমন কি গাছের পাতাও নড়ে না । বিশেষত তাঁহার অনিচ্ছায় যদি কোন ঘটনা ঘটিতে পারে তাহা হইলে তাঁহার সর্বশক্তিমান নামের সার্থকতা কোথায় ? আর যদি আল্লাহের ইচ্ছায় সবকিছু ঘটে জীবের দোষ বা পাপ... বাকিটুকু পড়ুন
স্থান, কাল, শক্তি- সৃষ্ট না অসৃষ্ট ?
স্থানঃ
বিশ্বে দৃশ্যাদৃশ্য যাবতীয় পদার্থই কোন না কোন স্থানে অবস্থিত আছে । 'স্থান' (Space) পদার্থ পূর্ণ অথবা পদার্থশুণ্য , দুই ই থাকিতে পারে । কিন্তু স্থান এ থাকিতেই হইবে । বিশ্বের যাবতীয় পদার্থই কোন না কোন সময়ে উৎপত্তি হইয়াছে । এমনকি পবিত্র বাইবেল গ্রন্থে- সৃষ্টির... বাকিটুকু পড়ুন
স্থান, কাল, শক্তি- সৃষ্ট না অসৃষ্ট ?
ভুমিকাঃ এ কথা সত্য যে , "সৃষ্টিকর্তা" বলিয়া যদি কেহ থাকেন , তবে তিনি হইবেন এক ও অদ্বিতীয় । কিন্তু ধর্মজগতে তাঁহাকে চিহ্নিত করা হয়েছে বিবিধরূপে এবং তাঁহার সংজ্ঞা ও সংখ্যা সবক্ষেত্রে এ রকম নহে । বিশেষত ধর্মরাজ্যে তাঁহার পরিচয় পাওয়া যায় অনেক ক্ষেত্রেই... বাকিটুকু পড়ুন
আল্লাহ ন্যায়বান না দয়ালু ?
অন্যান্য ক্ষেত্রে যাহাই হউক না কেন, বিচারক্ষেত্রে ন্যায় ও দয়ার একত্র সমাবেশ অসম্ভব । কেননা দয়া করিলে ন্যায় কে উপেক্ষা করিতে হইবে এবং ন্যায় কে বজায় রাখিতে হইলে দয়া মায়া বিসর্জন দিতে হইবে ।
বলা হয় যে, আল্লাহ ন্যায়বান ও দয়ালু । ইহা কিরূপে সম্ভব... বাকিটুকু পড়ুন
ঈশ্বর কি সেচ্ছাচারী, না নিয়মতান্ত্রিক ?
"নিয়মতন্ত্র" হইল কোন নির্ধারিত বিধান মানিয়া চলা এবন উহা উপেক্ষা করাই হইল "সেচ্ছাচারীতা"। ঈশ্বর সেচ্ছাচারী হইলে তাঁহার মহত্ত্বের লাঘব হয় এবং নিয়মতান্ত্রিক হইলে তিনি তাঁহার ভক্তদের অনুরোধ রক্ষা করেন কিরূপে ?
সুপারিশ রক্ষার অর্থই হইল, আপন ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করা । অর্থাৎ স্বয়ং... বাকিটুকু পড়ুন