কালঃ
কাল বা সময় কে আমরা দেখিতে পাইনা, দেখিতে পাই শুধু ঘটনাকে । কেহ কেহ বলেন যে 'কাল'
বা সময় নামে কোন কিছুই নাই ,'কাল' হইল ঘটনা পর্যায়ের ফাঁক মাত্র । সাধারনত কালকে আমরা তিনভাগে বিভক্ত করিয়া থাকি । যথা- ভুত, ভবিষ্যৎ ও বর্তমান । কিন্তু কেহ কেহ বলেন যে, বর্তমান নামে কোন কালই নাই । কেননা কাল সতত গতিশীল । যাহা গতিশীল তাঁহার স্থিরতা বা বর্তমানতা অসম্ভব । ভবিষ্যৎ হইতে কাল তীব্র গতিতে আসে এবং নিমিষে অতীতে চলিয়া যায় । এক সেকেন্ড কে হাজার ভাগ করিলে যে সময়টুকু পাওয়া যায়, সে সময়টুকু কাল দাঁড়াইয়া থাকেনা । তবে আমরা যে বর্তমান যুগ , বর্তমান বছর , বর্তমান ঘটনা ইত্যাদি বলিয়া থাকি উহা হইল- অতীত এবং ভবিষ্যতের সংমিশ্রণ ।
যাক সে কথা ঈশ্বর জগত সৃষ্টি করিয়াছেন কোন এক সময়ে কিন্তু সময় কে সৃষ্টি করিয়াছেন কোন সময়ে, তাঁহার কোন হদিস পাওয়া যায় না । এরূপ কল্পনা করা মোটেই কষ্টকর নয় যে , এমন একটি সময় ছিল যখন কোনরূপ সৃষ্টি ই ছিল না । কিন্তু সৃষ্টির পুর্বে যে কাল ছিল না তাহা কল্পনা করা যায় না । সুতরাং বলা যায় কাল অনাদি । পক্ষান্তরে - মহাপ্রলয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস হইবার পর - কাল আর থাকিবে না তাহাও মানব কল্পনার বাইরে । সুতরাং বলিতে হয় কাল অনন্ত । বিশ্বে , মহাবিশ্বে অথবা আরও বাইরে এমন কোন জায়গা নেই , যেখানে কাল নাই । কালকে কোন স্থানে সীমিত রাখা যায় না । সুতরাং কাল অসীম । অধিকন্তু কাল নিরাকার ও বটে ।
আরজ আলী মাতুব্বরের মাতুব্বরি(১৭_কাল)
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



