স্থান, কাল, শক্তি- সৃষ্ট না অসৃষ্ট ?
স্থানঃ
বিশ্বে দৃশ্যাদৃশ্য যাবতীয় পদার্থই কোন না কোন স্থানে অবস্থিত আছে । 'স্থান' (Space) পদার্থ পূর্ণ অথবা পদার্থশুণ্য , দুই ই থাকিতে পারে । কিন্তু স্থান এ থাকিতেই হইবে । বিশ্বের যাবতীয় পদার্থই কোন না কোন সময়ে উৎপত্তি হইয়াছে । এমনকি পবিত্র বাইবেল গ্রন্থে- সৃষ্টির দিন তারিখও দেওয়া আছে । সে যাই হোক কোনকিছু বা সবকিছু সৃষ্টির পূর্বে - পদার্থশুন্য থাকিলেও যে স্থান ছিল না তাহা কল্পনা করা যায় না । সুতরাং বলিতে হয় স্থান অনাদি ।
পৃথিবী ও অন্যান্য গ্রহ-নক্ষত্রাদি সৃষ্টি হইয়া কোন 'স্থানে' অবস্থান করিতেছে এবং উহারা বিলয় হইলেও ঐ স্থানসমুহ থাকবে । কেননা শূন্যস্থান কখন বিলয় হইতে পারেনা । সুতরাং বলিতে হয় যে 'স্থান' অনন্ত ।
পরম বিজ্ঞানী আইনস্টাইন বলিয়াছেন , "বিশ্ব অসীম অথচ সসীম " । অর্থাৎ নক্ষত্র- নীহারাকিদের পার্থিব জগত সসীম, কিন্তু ;স্থান' অসীম । বিশ্বের শেষপ্রান্ত বলিয়া এমন কোন সীমারেখা কল্পনা করা যায় না, যাহার বহির্ভাগে আর স্থান নাই । সুতরাং 'স্থান অসীম' ।
আমরা দেখিতে বা অনুভব করিতে পাই শুধু পদার্থকে স্থানকে নয় । স্থান পদার্থের ন্যায় লাল , কালো , সবুজাদি রং, লম্বা-চওড়া ইত্যাদি আকৃতিবিশিষ্ট নয় । স্থান এর কোন অবয়ব নাই। উহা আকৃতিহীন ও অদৃশ্য । অর্থাৎ নিরাকার ।
চলবে.। আরজ আলী মাতুব্বরের মাতুব্বরি (১৭_স্থান)
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



