somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভর্তি যুদ্ধ : বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেন একটা ভীতির নাম

২১ শে মে, ২০১৩ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আগের লেখায় আমি বলেছি কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের উপর চাপ প্রয়োগ করা হয় “মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং” বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবার জন্য। আমাদের সমাজ, আত্নীয়-স্বজন, বাবা-মা এমনভাবে আমাদেরকে মানসিকভাবে দীক্ষা দেয় যেন “ডাক্তার-ইঞ্জিনিয়ার” না হতে পারলে জীবন বৃথা। কিন্তু তারা বুঝে না যে তাদের এই অত্যধিক চাপ প্রয়োগের ফলে শিক্ষার্থীদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। যে ছেলেটা/মেয়েটার বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে স্বপ্ন বুনার কথা, সেই দেখা যায় চরম হতাশায় ভুগে। কেন এমন হয় ? সমস্যা কি শুধু আমাদের চাওয়া-পাওয়ায় নাকি আমাদের শিক্ষাব্যবস্থায় নাকি শুধুই আমাদের বা শিক্ষার্থীদের ?

প্রথমেই আসা যাক মেডিকেল ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। বেশ কয়েকবছর ধরে সরকারীভাবে সারাদেশের সরকারী-বেসরকারী মেডিকেলগুলোতে ভর্তির জন্য শুধু একটাই পরীক্ষা নেওয়া হচ্ছে। ১ ঘন্টায় ১০০ নম্বরের পরীক্ষা। নৈর্বক্তিক পদ্ধতিতে নেওয়া পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজী, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের বিষয় সমূহ (গণিত বাদে)। বুঝাই যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় পরিক্ষার্থীদের এই বিষয়গুলোর উপর বিশদ পড়াশুনা করতে হয়। বইয়ের প্রতিটা লাইন তাদেরকে অন্তত একবার হলেও পড়তে হয়, নাহলে পরীক্ষার সময় দেখা যায় যে, কিছু না কিছু বাদ থেকেই যাচ্ছে !! কয়েকমাস ধরে এককথায় যুদ্ধ করে নিজেদের মুখস্থবিদ্যাকে ঝালিয়ে নিয়ে ভর্তি যুদ্ধে ঝাপিয়ে পরে শিক্ষার্থীরা। ১ ঘন্টায় শিক্ষার্থীদের জানার সীমানা আর তাদের অর্জিত জ্ঞানের প্রয়োগ করার ক্ষমতার পরীক্ষা হয়।

অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলো হয় শিক্ষার্থীর প্রায়োগিক জ্ঞান কতটুকু তার উপর। ২/৩ ঘন্টা ব্যাপী পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে ইংরেজী,গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নবিজ্ঞান। প্রতিটা বিষয়ে শিক্ষার্থীর জ্ঞান কতটুকু গভীর বা শিক্ষার্থীর বেসিক জ্ঞান কতটুকু তাই এখানে মুখ্য, মুখস্থবিদ্যা এখানে কোন কাজে আসে না।



তাহলে দেখাই যাচ্ছে যে, যারা শুধু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তাদের গণিত চর্চা প্রায় হয় না বললেই চলে। আর যারা শুধু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তাদের পক্ষে জীববিজ্ঞানের মত গভীর বিষয়ে বেসিক জ্ঞান অর্জন প্রায় অসম্ভব। এখন যদি কেউ শুধু মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে মেডিকেল/ইঞ্জিনিয়ারিং এ টিকল না তার কি হবে? যে শুধু মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছে তার পক্ষে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ভালো করা কোনমতেই সম্ভব নয়, কারণ সে বেশ কয়েকমাস গণিত চর্চা থেকে দূরে থাকবে। এখানে খেয়াল করতে হবে যে, গণিত এখানে “চর্চা” করার কথা বলা হয়েছে, অন্যান্য বিষয় পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গণিত বইয়ের পাতা উল্টানোকে “গণিত চর্চা” বলে না। গণিতের জন্য আলাদা বিশেষভাবে সময় দেওয়া প্রয়োজন যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিরত শিক্ষার্থীদের পক্ষে করা প্রায় অসম্ভব। (এর ব্যতিক্রম আছে তবে তা উদাহরণ হিসেবে ব্যবহার করা ঠিক হবে না।) অন্যদিকে যারা শুধু ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে তাদের পক্ষে জীববিজ্ঞান সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করা অনেক কঠিন। এমন না যে এটা অসম্ভব, কিন্তু মোটিভেশনের অভাবে কিংবা বলা যায় প্রয়োজনীয়তার অভাবেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জীববিজ্ঞানের ধারে কাছে দিয়েও যায় না।

এখন এই যে প্রস্তুতির মাঝে একটা ফাঁক থেকে যাচ্ছে এটাই পরিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে আরও ভীত করে তোলে। কারণ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় সব বিষয়ের উপরই পরীক্ষা নেওয়া হয়। তার উপর আবার মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে সময় কম থাকায় তাদের ভীতিতো দুর হয়ই না, বরং আরও চেপে বসে !!

(বিঃদ্রঃ এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে। মানবিক/বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও চাপে থাকে। তবে তাদের চাপ একটু ভিন্ন, সেটা অন্য কোন লেখায় আলোচনা করা হবে।)
চলবে……………
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×