একলা ঘরে আজ শুয়ে আছো তুমি ভাবছো কে আমায় ডাকে
মাঝে মাঝে তুমি চলে যাও কোন ভাবনার অতল পথে।
এতদিন ছিলে তুমি খুবই সুখে-আনন্দে
মানো নি বাধা, শোনো নি কথা হেসে উড়িয়ে দিলে
বলেছো কে আছে আর বিশ্ব-সংসারে আমি কার বাহুতলে।
ভুলিভালিয়ে করেছো যে কত কুকর্ম কুক্ষণে
এখন তুমি কোথায় গেলে কোন জন্মের টানে ।
যে খেলায় মেতেছিলে তুমি মধুরাতে মধুরসে
নেশায় নিদ্রায় কেটেছে তোমার সারা বেলা
জীবনকে তুমি কতই না করেছো অবহেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


