আজ রবিবার। ঘুম থেকে উঠেই ফ্রেস হয়ে সকালের নাস্তা সেরে ফেললাম। আজ ইউনিভার্সিটি ছুটি। তাই নাস্তা সেরে কম্পিউটারের সামনে বসলাম। আমার নেট কানেকশনটা একটু দুর্বল ছিল। তাই দুই দিন হল স্পিড বাড়িয়ে নিয়েছি। ফেইসবুকে লগ উন করলাম। ঢুকেই হোম পেইজে লক্ষ্য করলাম নারীদের নিয়ে বিভিন্ন মন্তব্য। কয়েকটা এরকম: ১. নারীদের সম্মানের জন্য আবার আন্দোলন হওয়া উচিত।
২. নারী দিবসে সকল নারীদের জানাই শ্রদ্ধা ও ভালবাসা।
৩. নারী দিবসকে সামনে রেখে পালন করতে যাচ্ছি বর্ণাঢ্য এক অনুষ্ঠান।
৪. নারীর প্রতি করুনা।
শেষের এই স্ট্যাটাস দেখে ঔ ছেলেকে মার দিতে ইচ্ছা হল।
৮ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয় সারাবিশ্বে। আমি দেরি না করে নারীদের কল্যানে এক বিশাল স্ট্যাটাস দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে ১০-১৫ টা লাইক পরে গেল। ভালই লাগল।
একটুপর আমার এক বন্ধু ফোন দিল।
‘‘ কিরে জামিল, তোর না আজ আমার বাসায় আসার কথা।’’
‘‘ হুম।’’
‘‘ তাহলে এখনও আসছিস না কেন? আমি সব রেডি করে বসে আছি।’’
‘‘ আর বলিস না ফেইসবুক খুলতেই দেখলাম আজ নারী দিবস তাই একটা বিশাল স্ট্যাটাস না দিলে কি হয়?’’
‘‘ ওহ! ভাল, কিন্তু তারাতারি আয়। বাবা-মা মামার বাড়ি গেছে বিকালে ফিরবে তোকে তো বলেছিলাম।ভুলে বসে আছোস।’’
‘‘ আরেহ! না মনে আছে দেখতে কেমন সেটা বল।’’
‘‘ সেই রকম দোস্ত তোর পছন্দ হবেই। আমি তো তোকে ছাড়া শুরু করতে পারি না। তুই এলে এক সাথেই শুরু করব।’’
‘‘ ওকে। তবে এসে যদি দেখি ভাল না তাহলে কিন্তু তোর খবর আছে।’’
‘‘ তুই বিশ্বাস কর অনেক বড় লোকের মেয়ে।যেমন স্মার্ট তেমনই সুন্দুরী।’’
‘‘ ওকে দোস্ত। আমি আসছি।দেখেই বুঝা যাবে।’’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


