দাবা খেলায় মত্ত আমি রঙ দিয়ে আঁকি দিবা-রাত্রি
ভাগ্যচক্রে অবিশ্বাসী আমি নিজের ভাগ্য নিজে গড়ি;
বাড়ি বাড়ি ঘুরি আমি, বিবেকের কাছে ফিরি
দৌড়ে চলি নদীর কাছে দেখতে জলের খেলা।
পাল টানা নৌকাটাকে দেখে হাসি আমি;
নৌকায় বসে পেয়ালাকৃতির আকাশটাকে অবলোকন করি।
বিশাল তার বুকে মুখ লুকাতে চাই না আমি
আকাশটাকে ছুয়ে দেখব, অনুভব করব তার মহানুভবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


